এক্সপ্লোর

Coronavirus Second Wave : শুধু জ্বর নয়, আর কোন কোন লক্ষণ দেখলে টেস্ট করানো জরুরি

গতবারের থেকে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে দেশের করোনা পরিস্থিতি। ইতিমধ্যেই দেশের বেশকিছু রাজ্যে শুরু হয়েছে নাইট কারফিউ। এমনকী লকডাউনের কথা ভাবছে অনেক রাজ্যই। আগে জ্বর, গা-ব্যথা, গন্ধ ও স্বাদ না পাওয়াই ছিল করোনার লক্ষণ। তবে বিভিন্ন গবেষণা বলছে, এবার লাল চোখ, কানে না শুনতে পাওয়ার মতো লক্ষণগুলি দেখা দিলেও করোনা আক্রান্ত হতে পারেন আপনি। কী কী উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার কথা ভাববেন ?

দিল্লি : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তায় বিশ্ব। গবেষকরা বলছেন, আগের থেকে আরও শক্তিশালী হয়ে ফিরছে ভাইরাস। শুধু জ্বর নয়, এই উপসর্গগুলি দেখা দিলেও করোনা পরীক্ষা করিয়ে নিন।

হজমের সমস্যা

বেশিরভাগ ক্ষেত্রেই সবাই জানে, করোনা ভাইরাস শ্বাসযন্ত্রে আক্রমণ করে। কিন্তু পেট খারাপ, বমি, পেট ব্যথাও হতে পারে করোনার লক্ষণ। সম্প্রতি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। তাই সামান্য গ্যাসের সমস্যা ভেবে রোগকে অবহেলা করবেন না। 

লাল চোখ ভয়ের কারণ

অনেক সময় চোখ লাল দেখে ইনফেকশনের কথা বলেই ক্ষান্ত হন রোগী। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় কনজাংটিভাইটিস। কেউ কেউ একে জয় বাংলা বলেন। সামান্য এই লাল চোখই হতে পারে আপনার করোনার উপসর্গ। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে চিনের এক গবেষণাপত্রে।যেখানে বলা হয়েছে, লাল বা গোলাপি চোখ করোনার লক্ষণ হতে পারে।

অস্বাভাবিক কাশি

সাধারণত কাশি হলেই করোনা আক্রান্তের লক্ষণ বলে ভাবেন অনেকেই। তবে আক্রান্তরা বলছেন, করোনার কাশির সঙ্গে সাধারণ কাশির পার্থক্য রয়েছে বিস্তর। এটা একটা অস্বাভাবিক কাশি। করোনা যুদ্ধে জয়ীরা বলছেন, একবার করোনা আক্রান্ত হওয়ার পর তাদের গলার স্বরই পাল্টে গিয়েছে। করোনার কাশি একটা নাছোড়বান্দা অস্বাভাবিক কাশি। তাই এর ওপর নজর রাখা উচিত।

কানে শুনতে না পাওয়া

করোনা ভাইরাসের সবথেকে ব্যতিক্রমী লক্ষণ কানে শুনতে না পাওয়ার বিষয়। গবেষকরা বলছেন, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, কানে রিংগিং নয়েজ হচ্ছে আক্রান্তদের। কোনও কোনও ক্ষেত্রে শুনতে সমস্যা সৃষ্টি হচ্ছে। ইন্টারন্যাশনাল জার্নাল ফর অডিওলজি রিপোর্টে বলা হয়েছে, কোভিড ১৯ থেকে কানে শোনার সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে ৫৬টি গবেষণাপত্রেই দেখা গিয়েছে, করোনার সঙ্গে শ্রবণশক্তির একটা যোগ রয়েছে।

ব্রেইন ফ্রগ

অনেক সময় করোনা ভাইরাসের ফলে স্মৃতিশক্তি হারাতে শুরু করেন রোগী।এমনকী সঠিকভাবে কাজ থেকে বিরত থাকে মস্তিস্ক। তাই দেরি না করে এরকম লক্ষণ দেখা দিলেই করোনা পরীক্ষা করান। সামান্য স্মৃতিভ্রম ভেবে অবহেলা করবেন না।

তথ্যসূত্র : এবিপি লাইভ ইংলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী
Malda News: তৃণমূল নেতার অনুগামীদের বাড়িতে টাকার পাহাড়ের সন্ধান
TMC News: তোলাবাজি, লুঠপাট, ভাঙচুর সহ ভুরি ভুরি অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা
Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget