এক্সপ্লোর

করোনায় ক্ষতি পার্ল হারবার, ৯/১১-কেও ছাপিয়ে গেছে, জানালেন ট্রাম্প

'১৯৪১ সালের পার্ল হারবার আক্রমণের থেকেও আমেরিকাকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে নোভেল করোনাভাইরাস'। মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের।

ওয়াশিংটন: '১৯৪১ সালের পার্ল হারবার আক্রমণের থেকেও আমেরিকাকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে নোভেল করোনাভাইরাস'। মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। কোভিড ১৯ অতিমারীর নতুন ভরকেন্দ্র হয়ে ওঠা আমেরিকার যে ভয়াবহ ক্ষতি হয়েছে, সেই কথা নিজেই সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, 'এই করোনা পরিস্থিতি পার্ল হারবার আক্রমণের চেয়েও খারাপ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও খারাপ। এমন আগে কখনও ঘটেনি।' আমেরিকায় করোনা সঙ্কট নিয়ে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে মার্কিন বিমান ও নৌ-ঘাঁটিতে অতর্কিতে আক্রমণ করেছিল জাপানের নৌবাহিনী। হাওয়াই দ্বীপে ওই দিনটি ছিল ছুটির দিন। ৬টি বিমানবাহী জাহাজ থেকে ৩৫৩টি জাপানি যুদ্ধবিমান এবং টর্পেডো বিমান মার্কিন নৌঘাঁটিতে একযোগে আক্রমণ করে। চারটি মার্কিন যুদ্ধজাহাজ তাৎক্ষণাত্‍‌ ডুবে যায়। অন্য চারটি যুদ্ধজাহাজ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পার্ল হারবারের ওই হামলায় ১৮৮টি মার্কিন বিমান ধ্বংস হয়। নিহত হয় ২,৪০২ মার্কিন সেনা। আহত হয় আরও ১,২৮২ জন। পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের অপ্রত্যাশিত সামরিক অভিযান। অন্যদিকে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্রে(ওয়ার্ল্ড ট্রেড সেন্টার) হামলায় ৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়। যার জেরে দীর্ঘ দু-দশকের বেশি সময় ধরে ইরাক ও আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের কবলে পড়ে আমেরিকায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭৩ হাজারেও বেশি মানুষ। গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষেরও বেশি মানুষের।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget