এক্সপ্লোর

আইন তার কর্তব্য পালন করেছে, এনকাউন্টার নিয়ে বললেন সাইবারাবাদের পুলিশ কমিশনার

জাতীয় মানবাধিকার কমিশন আজকের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে যে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে, সে ব্যাপারে সজ্জনার বলেছেন, আমরা যে-ই আজকের ঘটনা বিবেচনা করে প্রশ্ন করুক, সেটা রাজ্য সরকার বা জাতীয় মানবাধিকার কমিশন, যে-ই হোক, আমরা সংশ্লিষ্ট সবাইকেই জবাব দেব।

হায়দরাবাদ: হায়দরাবাদের এনকাউন্টার নিয়ে সাংবাদিক বৈঠকে সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জনার জানিয়েছেন, আজ তদন্তের অঙ্গ হিসাবে চার অভিযুক্তকেই অপরাধের জায়গায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্তরা লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা করে আমাদের কর্মীদের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালাতে থাকে। পুলিশ তাদের সাবধান করে দেয়, গুলিচালনা বন্ধ করতে বলে। কিন্তু তাতে কান না দিয়ে ওরা গুলি চালাতেই থাকে। তারপর আমরা বাধ্য হয়ে গুলি চালাই। এনকাউন্টারে ওদের মৃত্যু হয়। গুলির লড়াইয়ের মধ্যে দুজন পুলিশকর্মী জখম হন, তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের হেফাজত থেকে দুটি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। সজ্জনার আরও জানান, চার অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে গত ৪ ও ৫ ডিসেম্বর জেরা করি আমরা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই হায়দরাবাদের ওই মহিলা পশু চিকিত্সকের গণধর্ষণ ও তাঁকে মেরে দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্তম্ভিত সারা দেশ। চার অভিযুক্ত রাতের শহরে তাঁর স্কুটার খারাপ হয়ে পড়েছে দেখে রীতিমত প্ল্যান করেই তাঁকে সাহায্য করার অছিলায় নির্জন জায়গায় নিয়ে গিয়ে দলবদ্ধ ভাবে অত্যাচার করে। যেখানে তাঁর ওপর নারকীয় নির্যাতন হয়, আজ সেখানেই অভিযুক্তদের সঙ্গে এনকাউন্টার হয় পুলিশের। সেখানে ওদের নিয়ে যাওয়া হয়েছিল সেদিনের ঘটনার রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণের জন্য। তখনই তারা আচমকা হামলা করে পুলিশের ওপর। ঘটনাস্থলে এনকাউন্টারের সময় প্রায় ১০ জন পুলিশকর্মী ছিলেন বলেও জানান তিনি। সজ্জনার আরও জানান, ঘটনাস্থল থেকেই সেদিন নির্যাতিত মহিলা পশুচিকিত্সকের মোবাইল ফোনটিও পাওয়া গিয়েছে। এদিকে কোনও কোনও মহল, ব্যক্তি পুলিশের চার অভিযুক্তকে এনকাউন্টারে মেরে ফেলা ঠিক হয়েছে কিনা, সেই প্রশ্ন তোলায় সাংবাদিক বৈঠকে সিপি দাবি করেন, আমি শুধু এটাই বলব যে, আইন তার কর্তব্য পালন করেছে। জাতীয় মানবাধিকার কমিশন আজকের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে যে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে, সে ব্যাপারে সজ্জনার বলেছেন, আমরা যে-ই আজকের ঘটনা বিবেচনা করে প্রশ্ন করুক, সেটা রাজ্য সরকার বা জাতীয় মানবাধিকার কমিশন, যে-ই হোক, আমরা সংশ্লিষ্ট সবাইকেই জবাব দেব।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget