এক্সপ্লোর

ঘূর্ণিঝড় ফণী:ওড়িশায় মৃত বেড়ে ৪৩, জল ও বিদ্যুতের অভাবের প্রতিবাদ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরী শহর। ন্যূনতম সুযোগ-সুবিধাগুলির অভাবের কারনে এখানকার স্থানীয়দের কেউ কেউ সাময়িকভাবে অন্যত্র চলে গিয়েছেন।যদিও সরকারের দাবি, যুদ্ধকালীন ভিত্তিতে ত্রাণের কাজ চলছে।

ভুবনেশ্বর: বিধ্বংসী ঘূর্ণিঝড় ফণীর জেরে ওড়িশায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩। এক সপ্তাহ আগে ফণী আছড়ে পড়েছিল।তারপর থেকে রাজ্যের উপকূলবর্তী ঝড়-বিধ্বস্ত বহু এলাকায় এখনও পানীয় জলের অভাব প্রকট। নেই বিদ্যুত্। ক্ষুব্ধ বাসিন্দারা কোথাও কোথাও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। আবার কোথাও কোথাও সরকারি আধিকারিকদের নিগ্রহের খবরও পাওয়া গিয়েছে। সরকারি সূত্রে খবর, কটক ও খুড়দা জেলা থেকে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রাপাড়া, জগতসিংহপুর ও কটল জেলার শহর এলাকায় বিদ্যুত্ ও জল সরবরাহ ফের শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। এরইমধ্যে মৌলিক সুবিধাগুলির অভাবের অভিযোগে পারাদ্বীপ থেকে কটকগামী রাস্তা এবং ভুবনেশ্বরের সঙ্গে পুরীর সংযোগকারী জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। একই ধরনের বিক্ষোভ দেখা গিয়েছে রাজ্যের রাজধানীতেও। সেখানে এখনও কোনও কোনও জায়গায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়নি। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরী শহর। ন্যূনতম সুযোগ-সুবিধাগুলির অভাবের কারনে এখানকার স্থানীয়দের কেউ কেউ সাময়িকভাবে অন্যত্র চলে গিয়েছেন।যদিও সরকারের দাবি, যুদ্ধকালীন ভিত্তিতে ত্রাণের কাজ চলছে। পুরির মৌসিমা লেনের বাসিন্দা রথীন্দ্র মিশ্র বলেছেন, আমরা পুরী ছেড়ে কোরাপুটে চলে এসেছি। কারণ, ওখানে বিদ্যুত্ ও জলের সরবরাহ কবে স্বাভাবিক হবে, তার কোনও নিশ্চয়তা নেই। ভুবনেশ্বরেরও বিদ্যু ও জলের সংকট। যেহেতু অনেকেই চলে আসছেন, তাই হোটেল ও গেস্ট হাউসের মালিকরা ভাড়াও অনেকটা বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ত্রাণ না পাওয়ায় জাজপুর জেলার বিঞ্ঝপুর তহশিলের ক্ষুব্ধ বাসিন্দারা রাজস্ব বিভাগের আধিকারিকদের মারধর করেন বলে খবর পাওয়া গিয়েছে। জাজপুর জেলা কালেক্টর আর কে দাস বলেছেন, সরকারি আধিকারিকদের হেনস্থার ঘটনায় যাঁরা জড়িতে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপকূলবর্তী জেলাগুলির প্রায় সমস্ত বিদ্যুতের অফিসগুলিতে আধিকারিকদের ওপর হামলার আশঙ্কা এড়াতে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে বলে সরকারের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। এরইমধ্যে স্পেশ্যাল রিলিফ কমিশনার (এসআরসি) বি পি শেঠি দুর্গতের ত্রানসামগ্রী ও নগদ অবিলম্বে বিতরণের জন্য খুড়দার জেলা কালেক্টরকে চিঠি লিখেছেন। শেঠি বলেছেন, উপযুক্ত প্রাপকদের প্রাপ্য ত্রাণ প্যাকেজ দেওয়া হয়নি বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে এই চিঠি দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ৩ মে ঘূর্ণিঝড় ফণী ওড়িশায় আছড়ে পড়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget