এক্সপ্লোর

রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশ, ফের আক্রান্ত পুরোহিত

এই পুরোহিতের উপর হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

লখনউ: রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশ। ফের আক্রান্ত পুরোহিত। গোন্ডার রামজানকী মন্দিরের পুরোহিত সম্রাট দাসকে কয়েকজন শনিবার রাতে গুলি করে বলে অভিযোগ। জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশকর্মী এবং গ্রামবাসীরা জখম অবস্থায় পুরোহিতকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লখনউয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই পুরোহিতের উপর হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে। গোন্ডার পুলিশ সুপার শৈলেশ কুমার পাণ্ডে জানিয়েছেন, ‘ইতিয়া থক গ্রামের এক মন্দিরের পুরোহিত শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে গুলিবিদ্ধ পুরোহিতের জমি সংক্রান্ত গণ্ডগোল ছিল। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’ এর আগেও এক পুরোহিতের উপরে প্রাণঘাতী হামলা হয়েছিল। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনার পরে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগেই রাজস্থানের করৌলি জেলার বুকনা গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক পুরোহিতকে পুড়িয়ে খুন করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, পুরোহিত বাবুলাল বৈষ্ণবকে মন্দিরের তরফে জমি দান করা হয়েছিল। তাতে বৈকদা পঞ্চায়েতের ১০০ জন লোক সই করেছিলেন। গ্রামেরই বাসিন্দা দাবাং কৈলাস মিনা জোর করে ওই জমি দখল করতে চেয়েছিলেন।  তাঁকে বাধা দিলে, বাবুলালের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।  এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে আক্রান্ত হলেন এক পুরোহিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget