এক্সপ্লোর

আজ লখনউতে উদ্বোধন ‘ডেফ এক্সপো ২০২০’-এর, জঙ্গি-হামলার আশঙ্কা গোয়েন্দাদের, হাই-অ্যালার্ট জারি

বেশকিছু জঙ্গি নেপাল সীমান্ত হয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। অন্তত ১১টি জঙ্গি সংগঠন ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। তাদের মূল টার্গেট হচ্ছে লখনউয়ের ‘ডেফ এক্সপো’।

লখনউ: বুধবার থেকে লখনউতে শুরু হতে চলা ডিফেন্স এক্সপো-র ঠিক আগে গোটা উত্তরপ্রদেশ জুড়ে জঙ্গিহামলার সতর্কতা জারি। কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুয়ায়ী, বেশকিছু জঙ্গি নেপাল সীমান্ত হয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এরপরই লখনউ সহ গোটা উত্তরপ্রদেশে জারি হয়েছে হাই টেরর অ্যালার্ট। মঙ্গলবার গোয়েন্দারা যে সতর্কতা জারি করেছে, আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, অন্তত ১১টি জঙ্গি সংগঠন ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। তাদের মূল টার্গেট হচ্ছে লখনউয়ের ‘ডেফ এক্সপো’। জঙ্গিহামলার আশঙ্কার কথা সামনে আসতেই, নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি। প্রশাসন চূড়ান্ত বন্দোবস্ত করছে। আঁটোসাঁটো করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা। নিশ্ছিদ্র করা হয়েছে ভিভিআইপি ও বিদেশি ডেলিগেটদের নিরাপত্তা। এক্সপো-র স্থল ও তার আশেপাশের এলাকায় টহল দিচ্ছে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) বাহিনী। বুধবারই এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুবছর অন্তর হওয়া এই অনুষ্ঠানে এবার ১১তম সংস্করণ।  এবারের এক্সপো-র থিম ‘ভারত: উদীয়মান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী হাব’। লক্ষ্য হল, প্রতিরক্ষায় সর্বাধুনিক প্রযুক্তিকে এক ছাতর তলায় নিয়ে আসা এবং সরকারি-বেসরকারি ও স্টার্টআপকে সুযোগ করে দেওয়া। প্রসঙ্গত, ডেফ এক্সপো-২০২০ তে বিদেশি অভ্যাগতদের তালিকায় রয়েছেন ৩৫টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, ৫৪টি দেশের সামরিক প্রধান এবং বিশ্বের প্রথম সারির অস্ত্র প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি ও শিল্পপতিরা। এক হাজারের বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের সম্ভার পেশ করতে চলেছে। ভারতে এটিই হল সর্ববৃহৎ প্রতিরক্ষা মেলা। এই ইভেন্টে দেশের প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দিকগুলির ওপর আলোকপাত করা হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget