এক্সপ্লোর

সংসদীয় গণতন্ত্রে ‘সক্রিয়’ বিরোধী পক্ষ গুরুত্বপূর্ণ, সংখ্যা নিয়ে মাথা না ঘামিয়ে মুখ খুলুন, অংশ নিন, আপনাদের প্রতিটি শব্দ ‘মূল্যবান’, বিরোধীদের বললেন মোদি

সব সাংসদকে তিনি অধিবেশন চলাকালে দেশের কথা মাথায় রাখতে, বৃহত্তর দেশবাসীর স্বার্থ সংক্রান্ত ইস্যু উত্থাপন করতেও বলেন। মোদি বলেন, আমরা যখন সংসদে আসব, শাসক ও বিরোধী, এই পরিচয় ভুলে গিয়ে নিরপেক্ষ মানসিকতা নিয়ে সব বিষয় বিবেচনা করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করা উচিত।

নয়াদিল্লি: সংসদীয় গণতন্ত্রে ‘সক্রিয়’ বিরোধী পক্ষের গুরুত্বের উল্লেখ করে শাসক ও বিরোধী শিবির, এই বিভাজন ভুলে যাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সপ্তদশ লোকসভার সূচনায় সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সোজাসুজি বিরোধীদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দেন। বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী পক্ষ ও একটি সক্রিয় বিরোধী শিবিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধীরা যেন তাঁদের সংখ্যা নিয়ে মাথা না ঘামান। আশা করব, তাঁরা মুখ খুলে সরব হবেন, সভার কাজকর্মে অংশগ্রহণ করবেন। এই অধিবেশন সফল হয়ে উঠবে। বিরোধীদের প্রতিটি শব্দ ‘মূল্যবান’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সব সাংসদকে তিনি অধিবেশন চলাকালে দেশের কথা মাথায় রাখতে, বৃহত্তর দেশবাসীর স্বার্থ সংক্রান্ত ইস্যু উত্থাপন করতেও বলেন। মোদি বলেন, আমরা যখন সংসদে আসব, শাসক ও বিরোধী, এই পরিচয় ভুলে গিয়ে নিরপেক্ষ মানসিকতা নিয়ে সব বিষয় বিবেচনা করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করা উচিত। স্বাধীনতার পর নতুন লোকসভায় এই প্রথম সবচেয়ে বেশি সংখ্যক মহিলা সাংসদ থাকছেন বলেও উল্লেখ করে তিনি বলেন, এটা ঐতিহাসিক ব্যাপার। এও বলেন, আমার অভিজ্ঞতা হল, সংসদের কাজ মসৃণ ভাবে এগলে ভারতবর্ষের মানুষের নানাবিধ আশা-আকাঙ্খা, প্রত্যাশা পূরণে সক্ষম হব আমরা। তাঁর সরকার প্রথম মেয়াদে ‘সব কা সাথ, সব কা বিকাশ’ মন্ত্র মাথায় রেখে কাজ করেছে বলে মানুষ তাকে ভরসা করে দ্বিতীয়বার ক্ষমতায় বসিয়েছে বলেও জানান মোদি। বলেন, এর ফলে বহু দশক বাদে একটা সরকার স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনর্নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget