এক্সপ্লোর

রাজ ঠাকরেকে ইডি-র নোটিস, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এমএনএস-এর, অস্বীকার বিজেপি-র

এমএনএস প্রধান ছাড়াও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশীর ছেলে উমেশকেও সমন পাঠিয়েছে ইডি।

মুম্বই: অর্থপাচারের মামলায় দলীয় প্রধান রাজ ঠাকরেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিস পাঠানোকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। দলীয় মুখপাত্র সন্দীপ দেশপাণ্ডের দাবি, ‘এ বছরের লোকসভা নির্বাচনের প্রচারে আলোড়ন ফেলে দেন রাজ ঠাকরে। মানুষের উপর তার প্রভাব পড়ে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে সেই চ্যালেঞ্জ এড়াতেই তাঁকে ইডি-র নোটিস পাঠানো হয়েছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা।’ আই এল অ্যান্ড এফ এস গ্রুপের লোন ইক্যুইটি ইনভেস্টমেন্ট ‘কোহিনূর সিটিএনএল’-এর অর্থ না দেওয়ার অভিযোগের তদন্তে এমএনএস প্রধান ছাড়াও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর জোশীর ছেলে উমেশকেও সমন পাঠিয়েছে ইডি। দেশপাণ্ডের অবশ্য দাবি, ‘কোহিনূর চুক্তি অনেক পুরনো। ঠাকরে দীর্ঘদিন আগেই এটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। কেন্দ্র এতদিন পরে কেন তদন্ত করছে সেটা আমি বুঝতে পারছি না। ইডি আমাদের কণ্ঠরোধের একটি মাধ্যম হয়ে উঠেছে। যদি কোনও ধারণার বশবর্তী হয়ে রাজ ঠাকরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার, তাহলে আমরা পথে নেমে প্রতিবাদ জানাব।’ মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিশ মহাজন অবশ্য এমএনএস-এর অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘রাজ যদি কোহিনূর চুক্তিতে কোনও গোলমাল না করে থাকেন, তাহলে তাঁর ভয়ের কারণ নেই। কোনও রাজনৈতিক কারণে এই নোটিস পাঠানো হয়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি স্বশাসিত সংস্থা। এই সংস্থার কাজকর্ম নিয়ে আমাদের কিছু বলার নেই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget