এক্সপ্লোর

একনাথ শিণ্ডেকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিল শিবসেনা

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পর বিজয়ী জোটের দুই শরিক বিজেপি ও শিবসেনার সংঘাতের প্রেক্ষাপটে এবার নয়া মোড়। শিবসেনা তাদের পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিল প্রবীণ বিধায়ক একনাথ শিণ্ডেকে। বিজেপির সঙ্গে ক্ষমতার ভাগাভাগি নিয়ে শিবসেনা কোনও সমঝোতায় পৌঁছেছে কিনা, তা এখনও জানা যায়নি।

মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পর বিজয়ী জোটের দুই শরিক বিজেপি ও শিবসেনার সংঘাতের প্রেক্ষাপটে এবার নয়া মোড়। শিবসেনা তাদের পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিল প্রবীণ বিধায়ক একনাথ শিণ্ডেকে। বিজেপির সঙ্গে ক্ষমতার ভাগাভাগি নিয়ে শিবসেনা কোনও সমঝোতায় পৌঁছেছে কিনা, তা এখনও জানা যায়নি। এর প্রেক্ষাপটে শিবসেনার নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। শিণ্ডেকে পরিষদীয় দলনেতা বেছে নেওয়াকে শিবসেনার সুর নরম করার ইঙ্গিত হিসেবে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পরিষদীয় দলনেতা হিসেবে শিণ্ডের নাম প্রস্তাব করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে তথা সদ্য নির্বাচিত বিধায়ক আদিত্য ঠাকরে। এই পদের জন্য আদিত্যর নামও আলোচনার মধ্যে ছিল। দলীয় সূত্রের খবর, শিবসেনার বিধায়ক দলের নেতা হিসেবে আদিত্যকে বেছে নেওয়ার ব্যাপারে উদ্ধব একেবারেই ইচ্ছুক ছিলেন না। যদিও এর আগে জানা গিয়েছিল, আদিত্যর দলের বিধায়কদের নেতা হিসেবে নির্বাচন কার্যত নিশ্চিত। ভোটের ফল প্রকাশের পরই শিবসেনার অনেক নেতাই প্রকাশ্য আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবিতে সরব হন। শিবসেনাও ক্ষমতার আধাআধি ভাগের পক্ষে সওয়াল করে। কিন্তু গতকাল বুধবার শিবসেনা জানায়, বিজেপির সঙ্গে তাদের জোট অটুট রয়েছে। এরমধ্যেই খবর আসে যে, বিজেপি শিবসেনার মন্ত্রীসভার দফতর বন্টন ও উপমুখ্যমন্ত্রী পদ তাদের দেওয়ার দাবি মেনে নিয়েছে। এদিন যদিও শিবসেনা নেতা সঞ্জয় রাউত দলের অবস্থান নরম করার খবর খারিজ করে দিয়েছেন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget