এক্সপ্লোর

আপনার দ্বিগুন ম্যাচ খেলেছি, সফলদের সম্মান করতে শিখুন, মঞ্জরেকরের সমালোচনার জবাবে আক্রমণ জাডেজার

ভারত-বাংলাদেশ ম্যাচে জাডেজাকে না খেলানোর সিদ্ধান্ত সমর্থন করেন প্রাক্তন ক্রিকেটার ও বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসাবে কাজ করা মঞ্জরেকর

বার্মিংহ্যাম: বিশ্বকাপ চলাকালীন এক প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন বিরাট কোহলির দলের এক সদস্য। প্রাক্তন ক্রিকেটার ও অধুনা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের সমালোচনার জবাবে পাল্টা আক্রমণের পথ বেছে নিলেন রবীন্দ্র জাডেজা। সোশ্যাল মিডিয়ায় চাঁচাছোলা ভাষায় নিজের বক্তব্য পেশ করলেন বাঁহাতি অলরাউন্ডার। বিশ্বকাপের কোনও ম্যাচেই ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি জাডেজা। ফিল্ডিংয়ে পরিবর্ত হিসাবে নেমে অবশ্য নজর কেড়েছেন। ভারতের লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতার পর কোনও কোনও মহল থেকে জাডেজাকে খেলানোর দাবি উঠেছিল। ভারত-বাংলাদেশ ম্যাচের আগে বিরাট কোহলিদের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার ইঙ্গিত দিয়েছিলেন যে, জাডেজাকে প্রথম একাদশে খেলানো হতে পারে। যদিও বাস্তবে তা হয়নি। জাডেজাকে মাঠের বাইরেই বসতে হয়। ভারত-বাংলাদেশ ম্যাচে জাডেজাকে না খেলানোর সিদ্ধান্ত সমর্থন করেন প্রাক্তন ক্রিকেটার ও বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসাবে কাজ করা মঞ্জরেকর। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেছিলেন, ‘আমার কাজ চালানোর মতো ক্রিকেটার পছন্দ নয়। পঞ্চাশ ওভারের ক্রিকেটে জাডেজা এখন সেটাই। টেস্টে ও পুরোপুরি বোলার। ওয়ান ডে-তে ওকে না খেলিয়ে আমি হলে একজন ব্যাটসম্যান আর একজন স্পিনার খেলাতাম।’ বুধবার মঞ্জরেকরকে তীব্র আক্রমণ করেছেন জাডেজা। জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার মঞ্চকে। জাডেজা লিখেছেন, ‘আমি আপনার দ্বিগুণ ম্যাচ খেলেছি। এখনও খেলে চলেছি। যারা কিছু অর্জন করেছে তাদের সম্মান করতে শিখুন। সঞ্জয় মঞ্জরেকর, আপনার বাজে কথা ঢের শুনেছি।’ জাডেজাকে সমর্থন করেছেন বাংলার ক্রিকেটার তথা বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের উইকেটকিপার শ্রীবৎস গোস্বামী। তিনি টুইট করেন, ‘শুধু তোমাকে একা নয়, ওঁর বাজে কথা সকলকেই শুনতে হয়েছে।’ মঞ্জরেকর পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget