এক্সপ্লোর

কুর্সি নিয়ে সেনা-বিজেপি দ্বন্দ্ব না মেটা পর্যন্ত আমাকে মুখ্যমন্ত্রী রাখুন, অনুরোধ করলেন মহারাষ্ট্রের এই চাষী

প্রশাসন যদি তাঁর চিঠিকে গুরুত্ব না দেয়, তবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের হুমকিও গাডালে দিয়ে রেখেছেন।

মুম্বই: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর আসন নিয়ে বিজেপি-শিবসেনা ঝামেলা থামার কোনও লক্ষণ নেই। এর মধ্যে সমস্যার এক অন্যরকম সমাধান নিয়ে এলেন মহারাষ্ট্রের বীড় জেলার এক চাষী। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর আসন নিয়ে যতদিন না মতান্তর মেটে, ততদিন ওই পদ সামলাতে চান তিনি। চাষীর নাম শ্রীকান্ত বিষ্ণু গাডালে। বাড়ি কেজ তালুকের বাডমাউলি এলাকায়। মৌখিক নয়, মুখ্যমন্ত্রী হতে চেয়ে তিনি একেবারে চিঠি জমা দিয়েছেন বীড় কালেক্টরের কাছে। গাডালের বক্তব্য, মুখ্যমন্ত্রী হয়ে তিনি আগে রাজ্যের কৃষকদের সমস্যা মেটাতে চান। অসময়ে বর্ষার ফলে মহারাষ্ট্রের বহু জায়গায় কৃষকদের শস্যের ক্ষতি হচ্ছে, তাঁরা কার্যত পথে বসছেন। এই সমস্যা সমাধান আগে জরুরি বলে মনে করেন তিনি। গাডালে আরও লিখেছেন, কাটার জন্য ক্ষেতে ক্ষেতে ফসল যখন তৈরি, তখনই হঠাৎ বর্ষণের জেরে ফসলের প্রচণ্ড ক্ষতি হয়েছে। কৃষকরা এ বিষয়ে উদ্বিগ্ন। আর এই সময়ে বিজেপি-সেনা ব্যস্ত মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন তা নিয়ে। যতদিন না তাদের মতানৈক্য মিটছে, ততদিন তিনি মুখ্যমন্ত্রীর পদ সামলাতে চান। তিনি কৃষক সমস্যা মেটাবেন তো বটেই, তাঁদের ন্যায় বিচারও দেবেন। প্রশাসন যদি তাঁর চিঠিকে গুরুত্ব না দেয়, তবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের হুমকিও গাডালে দিয়ে রেখেছেন।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget