এক্সপ্লোর

৬ মাস আগে নাবালিকাকে ধর্ষণ, এবার বাবাকে গুলি করে খুন অভিযুক্তর, উত্তরপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য

মেয়েটির পরিবারের অভিযোগ, গত ৬ মাস ধরে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

ফিরোজাবাদ: ৬ মাস আগে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হওয়া তো দূর, আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই মেয়েটির বাবাকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের পুলিশ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে দুই ইন্সপেক্টর ও একটি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। ফিরোজাবাদের পুলিশ সুপার সচিন্দ্র পটেল জানিয়েছেন, ‘মৃত ব্যক্তির নাম রাজীব কুমার। সোমবার রাতে তিলক নগরে তিনি গুলিবিদ্ধ হন। তাঁকে একটি সরকারি ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানান, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। অভিযুক্তর সন্ধানে পুলিশের পাঁচটি দল গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর কর্তব্যে গাফিলতির জন্য শিকোহাবাদ ও উত্তর কোতোয়ালির ইন্সপেক্টর এবং একটি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।’ আগরার ইন্সপেক্টর জেনারেল সতীশ এ গণেশ জানিয়েছেন, এর আগে এই ঘটনায় অভিযুক্তর সন্ধান দিতে পারলে ১৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এবার সেই পুরস্কারের অর্থ বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। মেয়েটির পরিবারের অভিযোগ, গত ৬ মাস ধরে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। কয়েকমাস আগে ফোন করে মেয়েটির মাকে ফোন করে হুমকি দেয় অভিযুক্ত। মেয়েটির জেঠু জানিয়েছেন, ‘মঙ্গলবার পকসো আইনে ধর্ষণের মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানির সময় আদালতে হাজির থাকার জন্য সোমবার রাতে আসছিল আমার ভাই। কিন্তু ওকে গুলি করে মারা হল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget