এক্সপ্লোর

Covid-19 Patient Killed: টাকা ও মোবাইল হাতাতে করোনা আক্রান্তকে খুন, ধৃত হাসপাতালের ঠিকা মহিলা কর্মী

খুনের অভিযোগে থিরুভোট্টিয়ুরের বাসিন্দা বছর ৪০ এর রাঠি দেবীকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে মৃত মহিলার টাকাপয়সা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

চেন্নাই: তামিলনাড়ুর চেন্নাইয়ের রাজীব গাঁধী গভর্নমেন্ট জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৪১ বছরের করোনাভাইরাস আক্রান্ত এক মহিলা। প্রায় এক সপ্তাহ পরে হাসপাতাল চত্বরেই পাওয়া যায় তাঁর মৃতদেহ। মৃতের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম সুনীতা। তিনি চেন্নাইয়ের তাম্বারন এলাকার বাসিন্দা। ময়নাতদন্তে জানা গেছে, সুনীতাকে খুন করা হয়েছে। তাঁকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হাসপাতালেরই মহিলা রাঠি দেবীকে। অভিযুক্ত পুলিশের জিজ্ঞাসাবাদে কবুল করেছে যে, টাকাপয়সা ও মোবাইল হাতানোর জন্যই সে সুনীতাকে খুন করেছে। পুলিশ সূত্রে এমনই জানানো হয়েছে।
খুনের অভিযোগে থিরুভোট্টিয়ুরের বাসিন্দা বছর ৪০ এর রাঠি দেবীকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে মৃত মহিলার টাকাপয়সা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
সহকর্মীদের বয়ানেই রাঠি দেবীর ওপর পুলিশের সন্দেহ দানা বাঁধে। পুলিশের জিজ্ঞাসাবাদে হাসপাতালের কর্মীরা পুলিশকে জানান যে, তাঁরা সুনীতাকে শেষবারের মতো দেখেছিলেন রাঠি দেবীর সঙ্গে। রাঠি দেবী তাঁকে হুইল চেয়ারে করে জেনারেল হাসপাতালের টাওয়ার থ্রি-র চার তলার ২৬৮ নম্বর ওয়ার্ড থেকে বের করে নিয়ে গিয়েছিলেন। 
হাসপাতালের ঠিকা কর্মী রাঠি দেবী তার ছেলে ও মেয়ের সঙ্গে থাকত। তার টাকাপয়সার খুব প্রয়োজন ছিল বলে জানা গেছে। রাঠি দেবী পুলিশকে জানিয়েছে, সে সুনীতা তাঁর ব্যাগ থেকে ৫০০ টাকার নোটের তাড়া বের করে গুণতে দেখেছিল। তখনই সে সুনীতার টাকা চুরির ছক কষে। এরপর স্ক্যান রুমে নিয়ে যাওয়ার নাম করে সে সুনীতাকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে নিয়ে যায়। সুনীতাকে নয় তলায় নিয়ে যেতে সে এমার্জেন্সি লিফ্ট ব্যবহার করে। সেখানে নিয়ে গিয়ে রাঠি দেবী সুনীতাকে শ্বাসরোধ করে খুন করে এবং সিঁড়ির কাছে ইবি রুমে তাঁর দেহ ফেলে দেয়। 
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, সুনীতার ঘাড়ের হাড় ভেঙে গিয়েছে। ফাঁস দিলে এই হাড় ভেঙে যায়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর ফুসফুস দুর্বল ছিল। রাঠি দেবী অনায়াসেই তাঁর শ্বাসরোধ করে তাঁকে খুন করে। সুনীতার দেহের হদিশ মেলে গত ৮ জুন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget