এক্সপ্লোর

Tripura Leaders Attack: ত্রিপুরায় আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে হামলার মুখে মানিক সরকার

সিপিএমের অভিযোগ, গন্ডগোলের সময় নিষ্ক্রিয় ছিল পুলিশ।

আগরতলা :  আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে হামলার মুখে পড়তে হল  ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। সিপিএম নেতা তথা বিরোধী দলনেতা মানিক সরকার গতকাল শান্তিবাজারে যাওয়ার পথে হামলার মুখে পড়েন। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা সিপিএম নেতাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। সিপিএমের অভিযোগ, গন্ডগোলের সময় নিষ্ক্রিয় ছিল পুলিশ।

 এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিম ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক।  তিনি ট্যুইট করেন, বিরোধী দলনেতার ওপর হামলা দুর্ভাগ্যজনক। 

মানিক সরকার অভিযোগ করেন, সোমবার তাঁরা শান্তিবাজারে দলের সমর্থকদের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায়। যদিও পুলিশের দাবি, অজ্ঞাতপরিচয় কিছু তরুণ ইঁট ছোঁড়েন। কিন্তু এই ঘটনায় কেউ আহত হননি।

সিপিএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার বলেছেন, গত বুধবার শান্তিবাজারে তাঁদের  সমর্থকরা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। কার্ল মার্ক্সের জন্মদিন পালনের সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।   তাঁদের সঙ্গে দেখা করতেই শান্তিবাজারে এসেছিল সিপিএমের প্রতিনিধি দল। 
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মানিক সরকার। সেইসঙ্গে প্রতিনিধি দলে ছিলেন বিধানসভার উপ বিরোধী দলনেতা বাদল চৌধুরী ও অন্যান্য নেতারা। 
সিপিএমের ওই প্রতিনিধি দলকে কালো পতাকা দেখানো হয় এবং ‘গো ব্যাক সরকার’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ওই সময় প্রতিনিধি দলগুলি ফিরে যেতে বলে বলেও অভিযোগ। সিপিএম নেতারা যখন প্রধান সড়কের দিকে ফিরছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য করে ইঁট ছোড়া হয় বলে অভিযোগ মানিক সরকারের। 
শান্তিবাজারের এসডিপিও দাবি করেছেন, ওই ঘটনায় কেউ জখম হননি। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ও সিপিএম নেতাদের সুরক্ষার জন্য পুলিশ লাঠিচার্জও করতে হয়। 
মানিক সরকারের অভিযোগ, তাঁরা যে ওই এলাকায় যাবেন, তা আগেই জানানো হয়েছিল রাজ্য পুলিশের ডিজি-কে। এরপরও তাঁদের হামলার মুখে পড়তে হয়। তাঁর অভিযোগ, এটি পূর্ব পরিকল্পিত হামলা ও বিজেপির রাজ্য নেতৃত্বের মদত না থাকলে এমনটা সম্ভব হত না। তাঁর আরও অভিযোগ, রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সিপিএম কর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। 
যদিও এই হামলায় বিজেপির হাত থাকার অভিযোগ খারিজ করে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেছেন, হামলাকারীরা বিজেপি কর্মী নন। হামলাকারীরা প্রাক্তন সিপিএম কর্মী, যাঁরা সিপিএমের ২৫ বছরের অপশাসনে বঞ্চিত ও শোষিত হয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget