এক্সপ্লোর

আরএসএস ও ভারত সমার্থক হোক, চায় কেউ কেউ, যারা মিথ্যার রাজনীতি করছে, গাঁধীর অহিংসার দর্শন বুঝতে পারবে না, বললেন সনিয়া

সনিয়ার দাবি, অন্যেরা যা-ই বলুক, তাতে কিছু আসে যায় না, একমাত্র কংগ্রেসই গাঁধীর পথে রয়েছে, কর্মসংস্থান, শিক্ষা ও কৃষক স্বার্থে সুযোগসুবিধার ব্যবস্থা করেছে। এগুলি এমন সাফল্য যার কোনও তুলনা নেই।

নয়াদিল্লি: সনিয়া গাঁধীর নিশানায় বিজেপি, আরএসএস? বুধবার রাজঘাটে মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সম্ভবত সঙ্ঘ পরিবারকে ইঙ্গিত করে বলেন, গত কয়েক বছর ধরে ভারতে যা সব ঘটে চলেছে, তাতে ব্যথিত হত, কষ্ট পেত মহাত্মার আত্মা। মহাত্মা আর ভারত সমার্থক বলে উল্লেখ করেন তিনি, একইসঙ্গে অবশ্য বলেন, কিছু লোক আছে যারা আরএসএস আর ভারত একই বলে দেখাতে চায়। সনিয়া হিন্দিতে দেওয়া ভাষণে বলেন, যারা নিজেদের সর্বশক্তিমান মনে করে, কী করে তারা মহাত্মা গাঁধীর বলিদানকে উপলব্ধি করবে, বুঝবে? যারা মিথ্যার রাজনীতি করছে, গাঁধীর অহিংসার দর্শনকে বুঝতে পারবে না। এর পাশাপাশি সনিয়ার দাবি, অন্যেরা যা-ই বলুক, তাতে কিছু আসে যায় না, একমাত্র কংগ্রেসই গাঁধীর পথে রয়েছে, কর্মসংস্থান, শিক্ষা ও কৃষক স্বার্থে সুযোগসুবিধার ব্যবস্থা করেছে। এগুলি এমন সাফল্য যার কোনও তুলনা নেই। মহাত্মার আদর্শে উদ্ধুদ্ধ হতে কংগ্রেস কর্মীদের শপথও নেওয়ান সনিয়া। এদিন মহাত্মা স্মরণে দীনদয়াল উপাধ্যায় মার্গে দিল্লি প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে দলীয় কর্মীদের পদযাত্রায় নেতৃত্ব দেন রাহুল গাঁধী। সেখান থেকে হেঁটে তাঁরা যান রাজঘাটে। দলীয় পতাকা হাতে ‘মহাত্মা গাঁধী অমর রহে’ স্লোগান দিয়ে গাঁধী সন্দেশ যাত্রা-য় সামিল হন কংগ্রেস কর্মীরা। চোখে গাঁধীর ট্রেডমার্ক চশমা, হাতে লাঠি নিয়ে ধুতি পরা কিছু কংগ্রেস কর্মীকে পদযাত্রায় দেখা যায়। রাহুল ট্যুইট করে গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ১৫০-তম জন্মবার্ষিকীতে ‘রাষ্ট্রের পিতা’ মহাত্মা গাঁধীকে আমার শ্রদ্ধা। তিনি নিজের কাজ, বক্তব্যের মাধ্যমে দেখিয়েছেন, সব জীবিত প্রাণের প্রতি ভালবাসা ও অহিংসাই অত্যাচার, ধর্মান্ধতা ও ঘৃণাকে পরাজিত করার একমাত্র পথ।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget