এক্সপ্লোর

বর্ষবরণের রাতে বাড়ি ঢুকে ‘গণধর্ষণ’ দত্তপুকুরে, একই মহিলাকে দুবার ‘গণধর্ষণ’ কালিয়াগঞ্জে

বর্ষবরণের রাতে গণধর্ষণের অভিযোগ দুই জেলায়। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ঘরে ঢুকে মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল ৫ জনের বিরুদ্ধে। অন্যদিকে উত্তর দিনাজপুরে এক মহিলাকে দু'বার গণধর্ষণের অভিযোগ উঠল।

কলকাতা: বর্ষবরণের রাতে গণধর্ষণের অভিযোগ দুই জেলায়। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ঘরে ঢুকে মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠল ৫ জনের বিরুদ্ধে। অভিযোগকারিণী জানান, ৫ মত্ত যুবক দরজা ভেঙে বাড়িতে ঢুকে তাঁর উপর চড়াও হয়। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে প্রহৃত হন বাড়ির প্রৌঢ় মালিক। মঙ্গলবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বারাসাতের এক শপিংমলের কর্মী এই মহিলার দাবি, ওই মত্ত যুবকদের বাধা দিলে বাড়িওয়ালাকেও মারধর করা হয়। গতকাল দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এখনও পর্যন্ত রতন দাস ওরফে তোতা, সৌগত সরকার ও মৃণাল বিশ্বাস নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত রতন দাস বামনগাছির সৌরভ চৌধুরীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে। অন্যদিকে উত্তর দিনাজপুরে এক মহিলাকে দু'বার গণধর্ষণের অভিযোগ উঠল বর্ষবরণের রাতেই। ঘটনাটি কালিয়াগঞ্জ থানা এলাকার। রাতে হোটেল থেকে বাড়ি ফেরার সময় গণধর্ষিত হন এক মহিলা। জানা গেছে, কর্মসূত্রে ভিন্ রাজ্যে মায়ের সঙ্গে থাকতেন ওই মহিলা। কাজ করতেন স্থানীয় একটি হোটেলে। অভিযোগ, মঙ্গলবার রাতে হোটেল থেকে ফেরার পথে, তাঁকে জোর করে নির্জন জায়গায় টেনে নিয়ে মদ্যপান করায় দুই দুষ্কৃতী। এরপর মহিলাকে গণধর্ষণ করে পালিয়ে যায় তারা। অভিযোগ, এরপর ওই এলাকা দিয়ে যাওয়ার সময়, গাড়ি থেকে নেমে দুই যুবক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ফের গণধর্ষণ করে। নির্যাতিতা বর্তমানে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রথম ও দ্বিতীয় ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্ত পলাতক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget