এক্সপ্লোর
গুজরাতে সাড়ে তিন কোটি টাকার বাতিল নোট সহ ধৃত ৪

আমদাবাদ: সাড়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের বাতিল ৫০০ ও ১,০০০ টাকার নোট নিয়ে গুজরাতের নবসারি জেলা থেকে গ্রেফতার হলেন চার ব্যক্তি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল মধ্যরাতে মুম্বই থেকে একটি গাড়িতে ওই চার ব্যক্তি আসছিলেন। আমদাবাদ থেকে ২৮০ কিমি দূরে বিলিমোরা অঞ্চলে গাড়িটি আটকায় পুলিশ। উদ্ধার হয় বিপুল নোট। প্রাথমিক তদন্তে অনুমান, বাতিল হয়ে যাওয়া নোটগুলি কোনও এক ব্যক্তির হাতে তুলে দিতে যাচ্ছিলেন ধৃতরা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জিতেন্দ্র পানিগ্রাহী, মহম্মদ মোমিন, ফকির মোটরওয়ালা ও আলতাফ শেখ। মোমিন মুম্বইয়ের বাসিন্দা। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ৪৩,৪০০টি ৫০০ টাকার, যার মূল্য ২.১৬ কোটি টাকা এবং ১,০০০ টাকার নোট ১৩,৪৩২টি, যার মূল্য ১.৩৪ কোটি টাকা। উদ্ধার হওয়া নোটগুলির মোট মূল্য ৩,৫০,৮২,০০০ টাকা।
Before You Go
FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
আজ ফোকাস-এ
আজ ফোকাস-এ
আজ ফোকাস-এ

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















