এক্সপ্লোর

লোকপাল কার্যকর হলে রাফালে সবার আগে ফাঁসবেন মোদিই, দাবি বীরাপ্পা মইলির, অম্বানিদের জন্য দরজা খুলে দিয়েছেন, তোপ রাহুলের

নয়াদিল্লি: লোকপাল কার্যকর হলে রাফাল যুদ্ধবিমান চুক্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এক নম্বর অভিযুক্ত হতেন বলে দাবি করলেন কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি। আজ লোকসভায় তিনি বলেন, ‘রাফাল চুক্তিতে যদি কাউকে দায়ী করতে হয়, তাহলে সেটা একমাত্র প্রধানমন্ত্রী। রাফাল কেলেঙ্কারির কথা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। মোদি আজ হয়তো তাঁর দায় এড়িয়ে যেতে পারছেন, তবে ভবিষ্যতে পারবেন না। লোকপাল কেন কার্যকর হয়নি, সেটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। যদি লোকপাল কার্যকর হত, তাহলে মোদি এক নম্বর অভিযুক্ত হতেন। দুর্নীতির অভিযোগের বুলেট যখন আঘাত করবে, ৫৬ ইঞ্চি ছাতিও সেটা সহ্য করতে পারবে না।’ বাজেট অধিবেশনের শুরুতে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে রাফাল নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন মোদি। তাঁর অভিযোগ, কংগ্রেস আমলে ঘুষ ছাড়া প্রতিরক্ষা সংক্রান্ত কোনও চুক্তি হয়নি। এরই পাল্টা আজ রাফাল নিয়ে মোদিকে আক্রমণ করেন মইলি। তিনি বেকারত্ব বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন। সরকার মহিলা, কৃষকদের সমস্যার দিকেও নজর দেয়নি বলে দাবি মইলির। পাশাপাশি, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও ফের রাফাল নিয়ে মোদিকে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, অনিল অম্বানিকে এই যুদ্ধবিমান চুক্তিতে ৩০ হাজার কোটি টাকা চুরি করার জন্য দরজা খুলে দিয়েছেন ‘চৌকিদার’। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও রাফাল চুক্তি নিয়ে মোদিকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, রাফাল চুক্তিতে একের পর এক অনিয়ম প্রকাশ্যে আসছে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালাও রাফাল নিয়ে মোদিকে তোপ দেগেছেন। বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীও রাফাল নিয়ে মোদিকে আক্রমণ করেছেন। তাঁর ট্যুইট, ‘প্রতিরক্ষা চুক্তিতে দুর্নীতি হয়েছে। কোনও সমস্যা নেই! বিজেপি/আরএসএসের কাছে চৌকিদার গুরুত্বপূর্ণ, তাঁর সততা নয়? চৌকিদারের জন্য দুর্নীতি, সততা, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা যায় এবং সবকিছুকে উপেক্ষা করা যায়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget