এক্সপ্লোর

মন কী বাত-এ প্লাস্টিক-বর্জন আর প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রী মোদীর

নারী ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করাকে জাতীয় আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদী

নয়াদিল্লি: মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মশতবার্ষিকীতে প্লাস্টিক-মুক্ত দেশ গঠনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। রবিবার ‘মন কী বাত’-এ নরেন্দ্র মোদী বলেন, ‘এ বছর ২ অক্টোবর বাপুর দেড়শোতম জন্মশতবার্ষিকী শুধুমাত্র স্বচ্ছ ভারত গড়ার অঙ্গীকারই করব না, প্লাস্টিকের বিরুদ্ধে বিপ্লবের সূচনাও করব। সারা দেশজুড়ে মানুষই এই বিপ্লবকে নেতৃত্ব দেবে।’ গাঁধীজয়ন্তীতে প্লাস্টিক-বর্জনের ডাক দিয়েছেন মোদী। বলেছেন, ‘সমস্ত পুরসভা, কর্পোরেশন, জেলা প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, সরকারি ও বেসরকারি সংস্থাকে  প্লাস্টিক-বর্জ্য সঞ্চয়ের উপায় ভাবতে হবে। প্লাস্টিক বর্জ্যের সঠিক নিষ্পত্তির জন্য কর্পোরেট সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। প্লাস্টিককে পুনরায় ব্যবহারের উপযুক্ত করে তুলতে হবে। এ থেকে জ্বালানি তৈরি করা যায়। দীপাবলীর আগেই প্লাস্টিক বর্জ্য নিয়ে আমরা সুষ্ঠু সমাধানের পথ খুঁজে পেতে পারি।’ মোদীর প্রশ্ন, ‘এ ব্যাপারে গাঁধীজির চেয়ে বড় অনুপ্রেরণা আর কী হতে পারে?’ পাশাপাশি প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন মোদী। বলেছেন, ‘সংরক্ষণ নয়, এবার আমাদের সহানুভূতির কথা ভাবতে হবে। আমাদের পূর্বপুরুষরা বলে গিয়েছেন, বাঘ জঙ্গল রক্ষা করে, জঙ্গল বাঘেদের রক্ষা করে না। তাই আমাদের শুধু অরণ্য রক্ষা করলেই হবে না, বন্যপ্রাণও রক্ষা করতে হবে।’ মোদী যোগ করেছেন, ‘এটা নব্য ভারত। এখানে দ্বিগুণ গতিতে এগিয়ে লক্ষ্যপূরণ করা যায়। ২০১৯ সালেই আমরা দেশে বাঘের সংখ্যা দ্বিগুণ করেছি। ভারতে যে শুধু বাঘের সংখ্যা দ্বিগুণ হয়েছে তাই নয়, সংরক্ষিত বনাঞ্চল ও সম্প্রদায়ের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।’ পাশাপাশি নারী ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করাকে জাতীয় আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদী।

সেরা শিরোনাম

Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর

ভিডিও

Uttarpradesh : উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! কাশগঞ্জে মাটিতে ভেঙে পড়ল বিমান
Haldia Fire : হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন!
Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget