এক্সপ্লোর

ঝাড়খণ্ড: ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন হেমন্ত সোরেন

এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৮১ আসনের মধ্যে বিজেপির ঝুলিতে ২৫। গত বারের থেকে ১২টি কম। বিজেপির বিদ্রোহী নেতা নির্দল প্রার্থী সরযূ রাইয়ের কাছে হেরেছেন খোদ মুখ্যমন্ত্রী রঘুবর দাস।

নয়াদিল্লি: মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড। চলতি বছরে পঞ্চম রাজ্যে থমকালো বিজেপির বিজয় রথ। হারলেন মুখ্যমন্ত্রীও। সরকার গঠনের পথে কংগ্রেস জোট। বৃহত্তম দল জেএমএম। আগামী ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেন।  প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আদিবাসী নেতা শিবু সোরেনের ছেলে হেমন্তকে মুখ্যমন্ত্রী পদের দাবিদার করেই নির্বাচনে জোট বেধে লড়েছিল জেএমএম, কংগ্রেস ও আরএলডি। আপাতত সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর দাবিদার নিয়ে কোনও টানাপড়েন নেই। এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ৮১ আসনের মধ্যে বিজেপির ঝুলিতে ২৫। গত বারের থেকে ১২টি কম। বিজেপির বিদ্রোহী নেতা নির্দল প্রার্থী সরযূ রাইয়ের কাছে হেরেছেন খোদ মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ঝাড়খন্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস-আরজেজি জোটের দখলে ৪৭টি আসন। তার মধ্যে হেমন্তের দলই পেয়েছে ৩০ টি। কংগ্রেসের আসন সংখ্যা ১৬, আরজেডি - ১। ঝাড়খণ্ডে বিজেপির ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়েছেন রঘুবর। সাংবাদিক বৈঠক ডেকে হার স্বীকার করেন রঘুবর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা আমার হার, বিজেপির নয়।’’ যদিও এবার নির্বাচনের আগে রাজ্যে বহুবার সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ। তারপরেও দলের এই হারের দায়িত্ব নিজেই নিয়েছেন রঘুবর। পাঁচ দফার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন শুরু হয় গত ৩০ নভেম্বর। শেষ হয় ২০ ডিসেম্বর। এরই মধ্যে পাশ হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। দেশজুড়ে চলছে সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভ। তার মধ্যেই এল এই ফল। কংগ্রেস-জেএমএম-আরজেডিকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ধন্যবাদ জানিয়েছেন হেমন্ত সোরেন।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget