এক্সপ্লোর
পদ্মাবত-এর এক বছর, দেখুন ‘আলাউদ্দিন খিলজি’র র্যাপ

মুম্বই: সঞ্জয় লীলা বনশালীর সুপারহিট ছবি পদ্মাবত গতকাল ১ বছরে পা দিয়েছে। এই উপলক্ষ্যে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ছবির খলনায়ক রণবীর সিংহ ওরফে আলাউদ্দিন খিলজি। তাতে দেখা যাচ্ছে, আলাউদ্দিনের পোশাকে শ্যুটিংয়ের জন্য তৈরি রণবীর র্যাপ গানে মেতেছেন।
ছবিতে আলাউদ্দিনের নির্যাতিত স্ত্রী মেহরুন্নিসার ভূমিকায় ছিলেন অদিতি রাও হায়দরি। তিনিও পদ্মাবত-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে ইনস্টাগ্রামে তাঁর তখনকার লুকের দুটি ছবি পোস্ট করেছেন।
গত বছরের সবথেকে বেশি রোজগার করা ছবিগুলির মধ্যে অন্যতম ছিল পদ্মাবত। ছবিটি নিয়ে তুমুল বিতর্ক হয়, জয়পুরে সেট ভাঙচুর করে রাজপুত কার্ণি সেনা। তাদের অভিযোগ ছিল, চিতোরের রানি পদ্মিনীকে এই ছবিতে অসম্মান করা হয়েছে। Before You Go
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার





















