এক্সপ্লোর

লকডাউনের মধ্যেই অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে চান? জেনে নিন কী করতে হবে

অলঙ্কার প্রস্তুতকারী সংস্থাগুলি অবশ্য অক্ষয় তৃতীয়ায় সোনা বিক্রি করার জন্য বিকল্প পথ বেছে নিয়েছে।

নয়াদিল্লি: লকডাউনের জেরে দেশের সর্বত্র অত্যবশ্যকীয় পণ্য ছাড়া বাকি প্রায় সব দোকানই বন্ধ। আজ থেকে শর্তসাপেক্ষে কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হলেও, খুব তাড়াতাড়ি সব দোকান খুলে যাওয়ার সম্ভাবনা নেই। এরই মধ্যে আগামীকাল অক্ষয় তৃতীয়া। হিন্দু মতে এই শুভ দিনে অনেকেই সোনা কেনেন। রেটিং এজেন্সি আইসিআরএ জানিয়েছে, অক্ষয় তৃতীয়ায় গড়ে ২০ থেকে ২৫ টন সোনা কেনা-বেচা হয়, যা ভারতে সারা বছরের সোনা কেনা-বেচার ৪ শতাংশ। কিন্তু এবার কী হবে? সোনা অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়ছে না। ফলে এবারের অক্ষয় তৃতীয়ায় অন্যান্যবারের মতো চেনা ছবি দেখা যাবে না। অলঙ্কার প্রস্তুতকারী সংস্থাগুলি অবশ্য অক্ষয় তৃতীয়ায় সোনা বিক্রি করার জন্য বিকল্প পথ বেছে নিয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন হাতে পাওয়ার সুযোগ না থাকলেও, সেদিন অনলাইনে সোনা কেনা যেতে পারে। লকডাউনে উঠে যাওয়ার পর সংশ্লিষ্ট ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। টাইটান কোম্পানি লিমিডেটের সিইও অজয় চাওলা জানিয়েছেন, ‘ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে অক্ষয় তৃতীয়ায় তনিস্কের সোনা কেনার সুযোগ পাবেন সাধারণ মানুষ। আমরা ওয়েবসাইটে ভিডিও কল, লাইভ অ্যাসিস্টেড চ্যাটের মতো সুবিধা রেখেছি। এছাড়া ক্রেতাদের যে কোনও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রিমোট ওয়ার রুমও তৈরি করা হয়েছে।’ কল্যাণ জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্ষয় তৃতীয়ার কথা মাথায় রেখে অনলাইনে ‘গোল্ড ওনারশিপ সার্টিফিকেট’ বিক্রি করা হচ্ছে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসও অনলাইনে সোনা কেনার সুযোগ দিচ্ছে। এমএমটিসি-পিএএমপি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে অনলাইনে সোনা বিক্রি করছে পেটিএম। অ্যক্সিজ সিকিউরিটিজের ফান্ডামেন্টাল রিসার্চ বিভাগের প্রধান পঙ্কজ বোবাদে জানিয়েছেন, ‘বর্তমান সময়ে সোনা কেনার সিদ্ধান্ত অত্যন্ত ভাল। করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বে যেভাবে অর্থনীতি থমকে গিয়েছে, তাতে সোনায় বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে। ভবিষ্যতে সোনাই সবচেয়ে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে চিহ্নিত হবে। তাই এবারের অক্ষয় তৃতীয়ায় গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ করাই যেতে পারে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget