এক্সপ্লোর

এমন মহামারী ১০০ বছরে একবার হয়, এর প্রভাব থাকবে কয়েক দশক, করোনাভাইরাস নিয়ে হুঁশিয়ারি হু কর্তার

সম্প্রতি এক বৈঠকে বসেছিল হু-র ইমারজেন্সি কমিটি।

নয়াদিল্লি: গত ডিসেম্বরে চিনে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৭৩ লক্ষ মানুষ। মারা গিয়েছেন ৬ লাখ ৭৫ হাজার মানুষ। এই অবস্থায় আগামীদিনে মারণ ভাইরাসটির প্রভাব নিয়ে মারাত্মক এক তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের মতে, আগামী কয়েক দশক ধরে বুঝতে পারা যাবে করোনার প্রভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্ণধার টেড্রোস আধানম ঘেব্রেসাস নিজে এ ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন। করোনা সংক্রমণকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করতে দেরি করায় এর আগে অনেক দেশ সমালোচনা করেছে হু-র। আমেরিকা তো এমন অভিযোগও করেছে যে, চিনকে বাঁচানোর চেষ্টা করছে হু। তাই ট্রাম্প সরকার হু-কে অর্থসাহায্য বন্ধ করে দিয়েছে। তার পাশাপাশি সংক্রমণ ছড়ানো, মাস্ক পরা ইত্যাদি বিষয় নিয়ে হু-র প্রথম দিকে জারি করা করা সতর্কবার্তার সঙ্গে পরবর্তীকালে প্রচার করা সতর্কবার্তার বিস্তর ফারাক আছে। তা নিয়েও কম সমালোচনা হয়নি গোটা বিশ্বে। তারই মধ্যে করোনার সুদূরপ্রসারী প্রভাব নিয়ে এই নয়া সতর্কবার্তা। সম্প্রতি এক বৈঠকে বসেছিল হু-র ইমারজেন্সি কমিটি। এই কমিটির আঠারো জন সদস্য ও বারো জন উপদেষ্টা মিলে এই নিয়ে মোট চারবার বৈঠক করলেন। সেখানেই হু প্রধান বলেন, ‘আপনারা ৬ মাস আগে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আমি যেন জনস্বাস্থ্যের বিষয়ে আন্তর্জাতিক উদ্বেগ সংক্রান্ত নির্দেশিকা জারি করি। তখন চিনের বাইরে ১০০ জনও আক্রান্ত হননি, কেউ মারাও যাননি। কিন্তু এখন তো এই মহামারী এমন চেহারা নিয়েছে যা এক শতকে একবার আসে। এমন অতিমারী প্রভাব আগামী কয়েক দশক ধরে উপলব্ধি করা যাবে।’ বৈঠকে হু প্রধান আরও বলেন, ‘কোনও দেশ যখনই ভাবছে যে এবার বুঝি সংক্রমণ শেষ হয়ে গিয়েছে, ঠিক তখনই সেখানে দ্বিতীয়বার সংক্রমণ ঘটছে যা প্রথমবারের চেয়েও ভয়ঙ্কর। তাই এখনই নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। তাছাড়া বহুদিন ধরে লকডাউন চলতে থাকায় অনেক দেশই অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। এটা তো আর দিনের পর দিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই প্রতিষেধক না বেরনো পর্য়ন্ত  করোনার হাত থেকে বাঁচার কোনও উপায় নেই। তবে ভ্যাকসিন বেরোলেও আমাদের বুঝে নিতে হবে, এই ভাইরাসকে সঙ্গে নিয়েই বেঁচে থাকতে হবে। সেটা আমাদের শিখতে হবে। তাই মাস্ক পরা, হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা এগুলিকে জীবনের অঙ্গ করে নিতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget