এক্সপ্লোর

Corona Cases India:দেশে গত ২৪ ঘণ্টায় কমল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা

এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৮২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৩৪৭ জন সুস্থ হয়েছেন।  দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে  ৯৭.৫৪ শতাংশ।  ২০২০-র মার্চের পর তা সবচেয়ে বেশি। 

নয়াদিল্লি: দেশে করোনায় সামান্য কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৪৫৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩৭৫।  

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০। মোট আক্রান্তের নিরিখে এর হার ১.১২ শতাংশ।   গত ১৫১ দিনে এই পরিসংখ্যান সবচেয়ে কম।

এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৮২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৩৪৭ জন সুস্থ হয়েছেন।  দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে  ৯৭.৫৪ শতাংশ।  ২০২০-র মার্চের পর তা সবচেয়ে বেশি। 

দেশের করোনা আক্রান্তর সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছিল ২০২০-র ৭ অগাস্ট। ৩০ লক্ষ ছাড়ায় ২৩ অগাস্ট, ৪০ লক্ষে পৌঁছয় ২৮ সেপ্টেম্বর। এই সংখ্যা ৭০ লক্ষ হয় গত বছরের ১১ অক্টোবর। ২৯ অক্টোবর তা ৯০ লক্ষে পৌঁছে যায়। গত বছরের ১৯ ডিসেম্বর এই সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছিল। দেশে আক্রান্তর সংখ্যা ২ কোটিতে পৌঁছে যায় গত ৪ মে। এই সংখ্যা তিন কোটি হয় গত ২৩ জুন। 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৭১ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এক দিনে মৃত্যুর সংখ্যা ছিল ৫৪০।  

দেশে দ্বিতীয় ঢেউ আপাতদৃষ্টিতে নিয়ন্ত্রণে। তবে তৃতীয় ঢেউ-এর আশঙ্কা মোকাবিলায় তৈরি হচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে ভ্যাকসিনই অন্যতম পথ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ভারতে ১২ থেকে ১৭ বছর বয়সীদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমতি চেয়েছে জনসন অ্যান্ড জনসন। গত ১৭ অগাস্ট সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে ওই অনুমতি চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এ মাসেই প্রাপ্তবয়স্কদের জন্য জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget