এক্সপ্লোর

ফের লাফিয়ে বাড়ছে সংক্রমণ : ‘অ্যাস্ট্রোজেনিকা কোভিশিল্ড’ রফতানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের

দেশে করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা ফের দ্রুত বাড়ছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের অনেকেই।  এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বড়সড় পদক্ষেপ নেওয়া হল। আপাতত অ্যাস্ট্রোজেনিকা কোভিশিল্ড করোনা ভ্যাকসিনের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নয়াদিল্লি: দেশে করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা ফের দ্রুত বাড়ছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের অনেকেই।  এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বড়সড় পদক্ষেপ নেওয়া হল। আপাতত অ্যাস্ট্রোজেনিকা কোভিশিল্ড করোনা ভ্যাকসিনের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ভ্যাকসিন রফতানি রোখার আরও একটি বড় কারণ হল টিকাকরণের  বাড়তি গতি। ভারতের টিকাকরণের পরিমাণ ক্রমশ বাড়ছে। আরও বেশি সংখ্যক মানুষকে টিকাদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভ্যাকসিনের অভ্যন্তরীণ চাহিদা বাড়তে পারে

  সম্প্রতি একাধিক রাজ্য বাড়তি পরিমাণে করোনা ভ্যাকসিনের ডোজ সরকারের কাছে দাবি করেছে। এখন দেশের বেশ কয়েকটি রাজ্যে ফের করোনা সংক্রমণের গ্রাফে উর্ধ্বগতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহগুলিতে দেশের মধ্যে ভ্যাকসিনের চাহিদায় বৃদ্ধি ঘটতে পারে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংগঠন (হু)-র কোভ্যাক্স পরিকল্পনার আওতায় ভারত এখনও পর্যন্ত প্রায় ৭৬ দেশে ভ্যাকসিনের ছয় কোটির বেশি ডোজ পাঠিয়েছে। দেশে আগামী ১ এপ্রিল থেকে ৪৫ উর্ধ্বদের করোনার টিকা দেওয়া শুরু হবে।

ভারতে পাঁচ কোটির বেশি টিকাকরণ

মঙ্গলবার পর্যন্ত ভারতে পাঁচ কোটির বেশে মানুষ করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণের সুবিধা পেয়েছেন। স্বাস্থ্যকর্মীদের জন্য গত ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাকরণ অভিযানের সূচনা হয়েছিল। ২ ফেব্রুয়ারি থেকে অন্যান্য কোভিড-যোদ্ধাদের টিকাকরণ শুরু হয়। মঙ্গলবার কেন্দ্র ৪৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের টিকাকরণের কথা জানিয়েছিল।

ভারতে ফের লাফিয়ে বাড়ছে করোনা-গ্রাফ। ফের ৫০ হাজার ছাড়াল দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আড়াইশোর বেশি। তবে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা।গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৬৯২ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লক্ষ ৮৭ হাজার ৫৩৪।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget