এক্সপ্লোর

গিলগিট, বাল্টিস্তানে সেপ্টেম্বরে ভোট করানোর অনুমতি পাক সুপ্রিম কোর্টের, তীব্র নিন্দা করে পাক কূটনীতিককে ডিমার্চে ভারতের

গত বৃহস্পতিবার পাক সুপ্রিম কোর্টের এক রায়ে সেপ্টেম্বরে গিলগিট-বাল্টিস্তানে নির্বাচন করার, ততদিন অন্তর্বর্তী সময়টুকু একটি তদারকি প্রশাসন তৈরির অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তান সরকারকে। রায়ে গিলগিট-বাল্টিস্তান তাদের এক্তিয়ারের মধ্যে বলে জানানো হয়েছে।

নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর এলাকার ‘চরিত্রগত বদল ঘটানো’র কোনও চেষ্টাই মানবে না ভারত। পাকিস্তানের এক শীর্ষস্থানীয় কূটনীতিককে এই মর্মে ডিমার্চে দিল ভারত। তাতে বলা হয়েছে, আইনের চোখে সম্পূর্ণ বৈধ ও অপরিবর্তনযোগ্য সংযুক্তিকরণের সুবাদে ‘গিলগিট, বাল্টিস্তান সমেত পুরো জম্মু ও কাশ্মীর, লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলটাই ভারতের অবিচ্ছেদ্য অংশ।‘ গিলগিট-বাল্টিস্তান নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের এক রায়ের প্রেক্ষাপটে ভারতের এই কঠোর মনোভাব। পাক অধিকৃত কাশ্মীরের কাঠামোগত বদল ঘটানোর পাকিস্তানের চেষ্টার নিন্দা করে ভারত ডিমার্চেতে বলেছে, অবিলম্বে ওই এলাকা খালি করতে হবে ইসলামাবাদকে। ওরা সম্পূর্ণ অবৈধ ভাবে, গায়ের জোরে ওই এলাকা দখল করে রেখেছে। ওখানে পাক সরকার বা তার বিচারবিভাগের কোনও আইনি বৈধতা, এক্তিয়ারই নেই। গত বৃহস্পতিবার পাক সুপ্রিম কোর্টের এক রায়ে সেপ্টেম্বরে গিলগিট-বাল্টিস্তানে নির্বাচন করার, ততদিন অন্তর্বর্তী সময়টুকু একটি তদারকি প্রশাসন তৈরির অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তান সরকারকে। রায়ে গিলগিট-বাল্টিস্তান তাদের এক্তিয়ারের মধ্যে বলে জানানো হয়েছে। এর তীব্র বিরোধিতা করে ডিমার্চেতে নয়াদিল্লি বলেছে, ভারত এহেন পদক্ষেপ সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে, জম্মু ও কাশ্মীরের ভারতীয় ভূখণ্ডে পাকিস্তান অধিকৃত এলাকায় চরিত্রগত পরিবর্তন ঘটানোর লাগাতার প্রয়াসের বিরোধিতা করছে। পাকিস্তান তার বেআইনি দখলে থাকা গোটা এলাকা খালি করে দিক। এধরনের কার্যকলাপ পাকিস্তানের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর, লাদাখের বেআইনি দখলদারিকে আড়াল করতে পারবে না বা সেখানে গত সাত দশক ধরে যে চরম মানবাধিকার লঙ্ঘন চলছে, পাক অধিকৃত ভূখণ্ডের বাসিন্দাদের ওপর যে শোষণ, তাদের স্বাধীনতা, অধিকারের লঙ্ঘন চলছে, তাকেও ঢেকে রাখা যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget