এক্সপ্লোর

থাকছে ফাইভ জি সাপোর্ট সহ আরও অনেক সুবিধা, প্রকাশ্যে এল আইফোন ১২

ভারতের বাজারে আইফোন ১২-র দাম থাকছে ৫৮,৬৭০ টাকা। আইফোন ১২ মিনির দাম থাকছে ৫১,৩২০ টাকা।

নয়াদিল্লি: আইফোন ১২ সিরিজ লঞ্চ করলেন অ্যাপল সিইও টিম কুক। আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দাম এবং কী কী সুবিধা পাওয়া যাবে, সে কথা ঘোষণা করলেন তিনি। প্রত্যাশামতোই আইফোনের নতুন মডেলগুলিতে ফাইভ জি সাপোর্ট থাকছে। ভারতের বাজারে আইফোন ১২-র দাম থাকছে ৫৮,৬৭০ টাকা। আইফোন ১২ মিনির দাম থাকছে ৫১,৩২০ টাকা। আইফোন ১২ প্রো-র দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ৭৩,৩৬৩ টাকা থেকে। এই মডেলটি পাওয়া যাবে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজের সুবিধা সহ। আইফোন ১২ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ৮০,৭১৫ টাকা থেকে। এই মডেলটিও পাওয়া যাবে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজের সুবিধা সহ। আইফোন ১২ মডেলে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সুবিধা পাওয়া যাবে। লো লাইটেও দুর্দান্ত ছবি তোলা যাবে। নাইট মোডও উন্নত করা হয়েছে বলে দাবি অ্যাপলের। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, দু’টিতেই নাইট মোডের সুবিধা পাওয়া যাবে। আইফোন ১২ প্রো মডেলে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের পাশাপাশি টেলিফটো লেন্সেরও সুবিধা পাওয়া যাবে। এছাড়া ডিপ ফিউশন ক্যামেরাও পাওয়া যাবে। আইফোন ১২ প্রো ম্যাক্সের ক্যামেরা আরও উন্নত। এই মডেলে ‘প্রো-লেভেল’ ক্যামেরা পাওয়া যাবে। এই প্রথম আইফোনে এইচডিআর ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে। ডলবি ভিশন এইচডিআরে ভিডিও রেকর্ড করা যাবে এবং ছবি ও ভিডিও এডিট করা যাবে। আইফোন ১২ ও আইফোন ১২ প্রো মডেলের প্রি-অর্ডার শুরু হচ্ছে ১৬ অক্টোবর থেকে। শিপিং শুরু হবে ২৩ অক্টোবর থেকে। আইফোন ১২ প্রো ম্যাক্স ও আইফোন ১২ মিনির প্রি-অর্ডার শুরু হবে ৬ নভেম্বর থেকে এবং শিপিং শুরু হবে ১৩ নভেম্বর থেকে। এদিনের অনুষ্ঠানে অ্যাপল হোম প্যাড মিনিও লঞ্চ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় দাম ৯,৯৯০ টাকা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget