এক্সপ্লোর

মুম্বই বনাম চেন্নাই, ফাইনালে নিজামের শহরে লড়াই ধারাবাহিকতা বনাম অভিজ্ঞতার

নিজামের শহরে আজ তাজ দখলের লড়াই। মুম্বই ইন্ডিয়ানস না চেন্নাই সুপার কিংস? চতুর্থবার আইপিএল জয়ের প্রথম নজির গড়বে কারা?

হায়দরাবাদ: নিজামের শহরে আজ তাজ দখলের লড়াই। মুম্বই ইন্ডিয়ানস না চেন্নাই সুপার কিংস? চতুর্থবার আইপিএল জয়ের প্রথম নজির গড়বে কারা? রবিবাসরীয় রাতের হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই এই প্রশ্নের উত্তর দেবে। আইপিএল ফাইনালের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার মুখোমুখি হচ্ছে মুম্বই ও চেন্নাই। তার মধ্যে কেবল প্রথমবারই জয়ী হয়েছিল চেন্নাই। শেষ ২ বার ট্রফি গিয়েছে রোহিতদের ঝুলিতে। সুতরাং এবার তাঁদের কাছে সুযোগ থাকছে চেন্নাইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করার। অন্যদিকে ধোনিদের কাছেও সুযোগ থাকছে হিসেব বরাবর করে ফলাফল ২-২ করার।

যদিও চলতি মরশুমে মুম্বইয়ের সামনে চেন্নাইয়ের রেকর্ড খুবই আশঙ্কাজনক। লিগ ম্যাচে ঘরে ও বাইরে হার। তার ওপর চিপকের শক্ত ঘাঁটিতেই মুম্বইয়ের কাছে কোয়ালিফায়ার হেরেছে চেন্নাই। সংশ্লিষ্ট মহলের চোখে মুম্বইয়ের এই ট্র্যাক রেকর্ডই তাঁদের এগিয়ে রাখছে। পরিসংখ্যান বলছে, বিগত সময়ে ২ বছর অন্তর অন্তর আইপিএল জেতার নজির রয়েছে আম্বানিদের। ২০১৩, ২০১৫, ২০১৭- এই তিনবারই আইপিএল খেতাব আরব সাগর লাগোয়া মায়াবীনগরে নিয়ে যেতে পেরেছে মুম্বই ইন্ডিয়ানস। এবারও কি তাই হতে চলেছে? আশাবাদী কোচ মাহেলা জয়বর্ধনে।

ম্যাচ উইনিয়ারদের নিয়ে দল গঠন করেই ধারাবাহিক সাফল্য এসেছে, বলছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তী। মায়াঙ্ক মার্কন্ডের বদলে রাহুল চাহর, যুবরাজ সিংহর পরিবর্তে ঈশান কিষণের মতো ক্রিকেটারদের সুযোগ দিয়ে সুফল পেয়েছে দল। অলরাউন্ড পারফরম্যান্স হার্দিক-ক্রণালেরও, সবমিলিয়ে চতুর্থবার খেতাব জয়ের পথে অনেকটাই আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাঁদের।

অন্যদিকে ধোনি  ব্রিগেডও মরিয়া নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে। চারে চার, মুম্বইয়ের এই স্বপ্নে কাঁটা হতে পারেন খোদ মহেন্দ্র সিংহ ধোনি নিজেই। তার ওপর দিল্লির বিরুদ্ধে হরভজন, ইমরান তাহিরের স্পিন যাদু অনেকটাই স্বস্তি দিচ্ছে চেন্নাই ফ্যানদের। তবে হায়দরাবাদে ধোনিদের পারফরম্যান্স এবার তেমন একটা ভাল নয়। লিগ ম্যাচে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামেই ৬ উইকেটে হেরেছিল তাঁরা। তবে এটাও মাথায় রাখতে হবে, পরপর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজিরও কেবল চেন্নাইয়ের দখলেই রয়েছে। ২০১০ সালে মুম্বইকে হারিয়ে প্রথমবার আইপিএল খেতাব জিতেছিলেন ধোনিরা। পরের বারও সেই ধারাবাহিকতা বজায় রেখে বিরাটের বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা। গতবার কামব্যাক মরশুমেও রীতিমতো চমক দিয়ে ‘বুড়ো’ দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এবারও কি তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? আশায় বুক বেঁধেছে ‘থালা’ ফ্যানরা।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget