এক্সপ্লোর

দ্বিতীয় ইউপিএ সরকারের নীতি-পঙ্গুত্বের জন্য দায়ী জয়রাম রমেশ, দাবি বীরাপ্পা মইলির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের জন্য রমেশ ও শশী তারুরের সমালোচনাও করেছেন মইলি।

বেঙ্গালুরু: দ্বিতীয় ইউপিএ সরকারের নীতি-পঙ্গুত্বের জন্য তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশকে দায়ী করলেন প্রবীণ কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের জন্য রমেশ ও শশী তারুরের সমালোচনাও করেছেন মইলি। তিনি এই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মইলি বলেছেন, ‘আমাদের সরকারের নীতি-পঙ্গুত্বের জন্য দায়ী রমেশ। তিনি একাধিকবার সরকারের নীতির সঙ্গে আপস করেছেন। তিনি পরিবেশমন্ত্রী ছিলেন। তিনি গ্রামোন্নয়ন মন্ত্রকেরও দায়িত্বে ছিলেন। সেই সময় পরিবেশমন্ত্রকের সব কাজই ছিল নেতিবাচক। জমি অধিগ্রহণ, প্রকল্পের অনুমতি পাওয়ার ক্ষেত্রে শিল্পপতিদের বাধার মুখে পড়তে হচ্ছিল। প্রধানমন্ত্রী সম্পর্কে রমেশের মন্তব্য খুব খারাপ। তিনি এই মন্তব্যের মাধ্যমে বিজেপি-র সঙ্গে আপস করেছেন। যে নেতা এই মন্তব্য করেছেন, তিনি কংগ্রেসের হয়ে কাজ করছেন না। এই নেতারা মন্ত্রী হিসেবে ক্ষমতা উপভোগ করেছেন। সেই কারণে বিরোধী হওয়ার পরেও শাসক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।’ তারুরের সমালোচনা করে মইলি বলেছেন, ‘তিনি মাঝেমধ্যেই বিভিন্ন মন্তব্য করে সংবাদমাধ্যমে নিজের নাম দেখতে চান। তাঁর মন্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত নয়। তিনি কোনওদিনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা নন। কংগ্রেস দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। এই ধরনের নেতাদের সতর্ক করে দিতে হবে। যারা অন্য দলে চলে যেতে চাইছে, তাদের যেতে দেওয়া উচিত। দলে থেকে অন্তর্ঘাত করা চলবে না।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget