এক্সপ্লোর

ফের অর্থমন্ত্রকের দায়িত্ব নিলেন জেটলি, ট্যুইট করে শুভেচ্ছা জানালেন মমতা

নয়াদিল্লি: কিডনির সমস্যার জন্য অস্ত্রোপচারের পর আজ ফের অর্থমন্ত্রকের দায়িত্ব নিলেন অরুণ জেটলি। কয়েক মাস পরে আজ সকাল ১১টায় নর্থ ব্লকে নিজের দফতরে পৌঁছন তিনি। সেখানে অর্থসচিব হাসমুখ আধিয়া, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস ও সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারপার্সন সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে একঘণ্টা বৈঠক করেন জেটলি। এই বৈঠকে হাজির ছিলেন অর্থব্যয় সচিব এ এন ঝাঁ, আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমার ও কর্পোরেট বিষয়ক সচিব ইনজেতি শ্রীনিবাস। ট্যুইট করে বৈঠকের ছবি দিয়েছেন অর্থমন্ত্রী। আজ রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের দায়িত্ব অরুণ জেটলিকে দিচ্ছেন।’ এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জেটলিকে শুভেচ্ছা জানান। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর, পেট্রোলিয়াম মন্ত্রী ধরেন্দ্র প্রধান, পেট্রোলিয়াম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পন রাধাকৃষ্ণণও ট্যুইট করে জেটলিকে শুভেচ্ছা জানিয়েছেন। গত ১৪ মে জেটলির অস্ত্রোপচার হয়। তার দেড় মাস আগে থাকতেই তিনি দফতরে যাওয়া বন্ধ করে দেন। চিকিৎসকরা জেটলিকে ফের অর্থমন্ত্রকের দায়িত্ব নেওয়ার অনুমতি দিলেও, কোনওভাবেই যাতে সংক্রমণ না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্য নর্থ ব্লকে জেটলির দফতর নতুন করে সাজানো ও জীবাণুমুক্ত করা হয়েছে। জেটলির ঘরে যাতে বেশি লোকজন না প্রবেশ করেন এবং তিনি যেন কম লোকের সঙ্গে কথাবার্তা বলেন, সেই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আজ নর্থ ব্লকে জেটলির ছেলে রোহনকেও দেখা যায়। আড়াই ঘণ্টা দফতরে কাটিয়ে বাড়ি ফিরে যান অর্থমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget