এক্সপ্লোর

আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক, কংগ্রেসের অবস্থা শোচনীয়, দাবি জেটলির

নয়াদিল্লি: আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, এক্ষেত্রে কংগ্রেসের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। আজ সুপ্রিম কোর্টের রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেটলি বলেছেন, ‘আমি পুরো রায় খতিয়ে দেখিনি। তবে আমি এই রায় যেটুকু বুঝেছি সেটা আপনাদের বলতে পারি। ৫৭ নম্বর ধারায় বলা হয়, অন্য কোনও সংস্থাকে আধার ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। এই ধারা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমার মনে হচ্ছে, বিচারপতিরা বলতে চেয়েছেন, আইন না করে অন্য কোনও সংস্থাকে আধার ব্যবহারের ক্ষমতা দেওয়া যায় না।’ আজ সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, আধারের সাংবিধানিক বৈধতা থাকলেও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ফোনের সংযোগের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। এ বিষয়ে প্রশ্নের জবাবে জেটলি বলেছেন, ‘আমি আগে পুরো রায় পড়ে দেখি, তারপর এ বিষয়ে মন্তব্য করব। দু-তিনটি ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেগুলি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে না কি আইনি সংস্থান নেই বলে নিষিদ্ধ করা হয়েছে সেটা জানতে হবে।’ কংগ্রেসকে আক্রমণ করে জেটলি বলেছেন, ‘কংগ্রেসের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। কংগ্রেসই আধার চালু করেছিল। কিন্তু ঠিক কী করতে হবে জানত না। ওদের খসড়ায় আধার কার্ডের কথা বলা হলেও, সেটি কী কাজে ব্যবহার করা হবে, সেটা শুরু থেকেই অস্পষ্ট ছিল। এখন সবাই জানে, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারের জন্য আধার কার্ড দরকার।’ কেন্দ্রীয় আইন ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিরোধীদের আক্রমণ করে বলেছেন, ‘সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায়ের মাধ্যমে আধারের ধারণাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই রায়কে স্বাগত জানাচ্ছি। কিছু লোক সবসময়ই নতুন ধারণার বিরোধিতা করে। তবে সমাজের মূলস্রোতের মানুষ পরিবর্তন মেনে নেবেন এটা আশা করাই যায়। বিরোধীরা প্রযুক্তির বিরোধিতা করতেই পারেন, তবে উপেক্ষা করতে পারবেন না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget