এক্সপ্লোর

কাশ্মীরের সোপোরে বাসস্ট্যান্ডের কাছে গ্রেনেড হামলায় জখম ২০

সংবাদ সংস্থার খবর, শ্রীনগরের করণ নগর থানায় অজ্ঞাতপরিচয় জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে ৬ সিআরপিএফ জওয়ানের জখম হওয়ার ২দিন বাদেই সোমবার বাসস্ট্যান্ডে হামলা করল জঙ্গিরা। সিআরপিএফের দাবি, সেদিন সন্ধ্যায় আধাসামরিক বাহিনীর ১৪৪ ব্যাটালিয়নের জওয়ানরা থানার চেকপোস্টে পাহারা দিচ্ছিলেন। তখনই হামলা চলে।

শ্রীনগর: ফের জম্মু ও কাশ্মীরে আঘাত হানল সন্ত্রাসবাদীরা। উত্তর কাশ্মীরের সোপোরের বাসস্ট্যান্ডের কাছে গ্রেনেড হামলায় জখম হলেন এক মহিলা সহ প্রায় ২০ জন। তবে কোন জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে, তা জানা যায়নি। এলাকা ঘিরে ফেলে তল্লাসি চলছে নিরাপত্তাবাহিনীর। গুরুতর জখম একজনকে শ্রীনগরের হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের চিকিত্সা চলছে স্থানীয় হাসপাতালে। বাসস্ট্যান্ডে অপেক্ষারত ভিড় লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে সন্দেহভাজন জঙ্গিরা। হোটেল প্লাজার সামনে বাসস্ট্যান্ডে আচমকা এই হামলায় প্রাণভয়ে জনতার ছুটোছুটি শুরু হয় নিরাপদ আশ্রয়ের খোঁজে। সংবাদ সংস্থার খবর, শ্রীনগরের করণ নগর থানায় অজ্ঞাতপরিচয় জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে ৬ সিআরপিএফ জওয়ানের জখম হওয়ার ২দিন বাদেই সোমবার বাসস্ট্যান্ডে হামলা করল জঙ্গিরা। সিআরপিএফের দাবি, সেদিন সন্ধ্যায় আধাসামরিক বাহিনীর ১৪৪ ব্যাটালিয়নের জওয়ানরা থানার চেকপোস্টে পাহারা দিচ্ছিলেন। তখনই হামলা চলে। গ্রেনেড আছড়ে পড়ার পর গোটা এলাকায় তীব্র আতঙ্ক, ভীতির সঞ্চার হয়। গোলাগুলিও চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বিশেষ বাহিনীর লোকজনও। গত ৫ আগস্ট কেন্দ্রের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে বিক্ষিপ্ত জঙ্গি হামলা ঘটেই চলেছে। কর্মসূত্রে বাইরের রাজ্য থেকে যাওয়া বেশ কয়েকজন জঙ্গিদের বুলেটে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। জম্মু ও কাশ্মীরের জনজীবন পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনও। কোথাও কোথাও দোকানপাট খুললেও কয়েক ঘন্টার মধ্যেই ঝাঁপ ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। ল্যান্ডলাইন ও পোস্টপেইড মোবাইল পরিষেবা ফের সচল হলেও বন্ধই রয়েছে ইন্টারনেট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget