এক্সপ্লোর

‘কাগজ আমরা দেখাব না’ সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে এই স্লোগানে গলা মেলালেন বাংলার তারকারাও, ভিডিও ভাইরাল

সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি-র প্রতিবাদে সরব ধৃতিমান চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়,কঙ্কনা সেন শর্মা, সুমন মুখোপাধ্যায়ের মতো তারকারাও। সবার একটাই বক্তব্য, ‘কাগজ আমরা দেখাব না’। গত ১০ জানুয়ারি সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে। কিন্তু আইনকে বৈষম্যমূলক দাবি করে সারা দেশেই এর প্রতিবাদে আন্দোলন চলছে।

কলাকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি-র প্রতিবাদে সরব ধৃতিমান চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়,কঙ্কনা সেন শর্মা, সুমন মুখোপাধ্যায়ের মতো তারকারাও। সবার একটাই বক্তব্য, ‘কাগজ আমরা দেখাব না’। গত ১০ জানুয়ারি সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে। কিন্তু আইনকে বৈষম্যমূলক দাবি করে সারা দেশেই এর প্রতিবাদে আন্দোলন চলছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে মুম্বই ও দিল্লির তারকাদের অনেকেই এই প্রতিবাদে সামিল হয়েছেন। সে নো টু সিএএ-এনআরসি সোশ্যাল মিডিয়ায় অন্যতম টপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। বলিউড তারকাদের সঙ্গে সব্যসাচী, স্বস্তিকা, ধৃতিমান, সুমন মুখোপাধ্যায়ের মতো টালিগঞ্জের নামী অভিনেতা ও অভিনেত্রীরা এই আইনের প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘোরাফেরা করছে, যেখানে একটি মন্তাজে কঙ্কনা সেন শর্মা, সব্যসাচী, স্বস্তিকা, ধৃতিমান, সুমন মুখোপাধ্যায়, তিলোত্তমা সোম, নন্দনা সেন, রুপম ইসলাম সহ ১৩ জন অভিনেত্রী-অভিনেত্রী, চলচ্চিত্রকার ও সঙ্গীতশিল্পীকে কাগজ আমরা দেখাব না পংক্তি আবৃত্তি করতে শোনা গিয়েছে। বরুণ গ্রোভারের কবিতা -র মতোই 'কাগজ আমরা দেখাব না'। নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি-র বিরুদ্ধে বরুণ গ্রোভারের 'হম কাগজ নেহি দিখায়েঙ্গে' কবিতা প্রতিবাদকারীদের হাতিয়ার হয়ে উঠেছে। এরই সঙ্গে গলা মিলিয়ে বাংলা সিনেমার প্রথিতযশা তারকারাও এবার নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে সোচ্চার হলেন। সংশোধিত নাগরিকত্ব আইন ধর্মীয় বিভেদ ঘটাতে পারে বলে আশঙ্কা বহু মানুষের। সেই আশঙ্কার কথাই বেরিয়ে এসেছে কবিতার ছন্দে।সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই চলছে মাঠে-ময়দানে। ছাত্র-যুবরা রাজপথে।নাগরিকত্বের এই লড়াইকেও কবিতার ছন্দে কুর্নিশ জানিয়েছেন বিশিষ্টরা।বিশিষ্টরা বলছেন, আসল লড়াই তো জাতের নয়, ভাতের জন্য! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুদিনের রাজ্য সফরের পরই এই ভিডিও সোশাল মিডিয়ায় সামনে এসেছে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget