এক্সপ্লোর

সিবিআই ডিরেক্টরকে কেন্দ্রের ছুটিতে পাঠানোর পদক্ষেপ ‘বেআইনি’, দাবি করে সুপ্রিম কোর্টে মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি: সিবিআই ডিরেক্টর অলক বর্মাকে কেন্দ্রের ছুটিতে পাঠানোর পদক্ষেপ ‘বেআইনি’ বলে দাবি করে সুপ্রিম কোর্টে গেলেন মল্লিকার্জুন খাড়গে। লোকসভার কংগ্রেস নেতার অভিমত, এক্ষেত্রে সিবিআই আইন লঙ্ঘন করা হয়েছে। সর্বোচ্চ আদালতে দায়ের করা পিটিশনে তিনি বলেছেন, সিবিআই আইন অনুসারে সংসদের বিরোধী নেতা, প্রধানমন্ত্রী ও দেশের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত তিন সদস্যের কমিটিই একমাত্র পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থার ডিরেক্টরকে নিয়োগ বা অপসারণ করতে। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের (সিভিসি) সিবিআই ডিরেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনও ক্ষমতাই নেই বলে দাবি করেন খাড়গে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সিবিআই ডিরেক্টর অলক বর্মাকে ছুটিতে পাঠানোর একতরফা পদক্ষেপ আইনবিরুদ্ধ, সিবিআইয়ের পরিপন্থী। কংগ্রেস নেতৃত্বই খাড়গেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে বলে দলীয় সূত্রের খবর। ঘটনাচক্রে তিন সদস্যের ওই কমিটিতে সদস্য হিসাবে আছেন তিনি। সুপ্রিম কোর্টকে খাড়গে বলেছেন, সিবিআই ডিরেক্টরকে তাঁর যাবতীয় বিধিবদ্ধ ক্ষমতা, দায়দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া সম্পূর্ণ বেআইনি, একপেশে পদক্ষেপ। এ ব্যাপারে বিচারাধীন পিটিশনে একটি সংযোজনকারী আবেদনে তিনি বলেছেন, একজন সংশ্লিষ্ট ভাগীদার হিসাবে সিবিআই ডিরেক্টরের স্বাধীন কাজকর্মে রাজনৈতিক শাসককূলের হস্তক্ষেপের মতো ‘বেআইনি’, নির্বিচার পদক্ষেপে’র দিকে আদালতের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। খাড়গে বলেছেন, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের ২৩ অক্টোবরের যে নির্দেশে সিবিআই ডিরেক্টর অলক বর্মার যাবতীয় ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তা সম্পূর্ণ বেআইনি, একতরফা, শাস্তিমূলক যার কোনও এক্তিয়ারই নেই। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আইনে স্পষ্ট বলা আছে, সিবিআই অধিকর্তার পদ ও তার মেয়াদ সুরক্ষিত এবং ৩ সদস্যের কমিটির সম্মতি ছাড়া তাঁর বদলিও কার্যকর করা যায় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget