এক্সপ্লোর

LIVE: মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন, ১ মাসের মজুত ওষুধ পুড়ে ছাই, বন্ধ ন্যায্য মূল্যের ওষুধের দোকানও, সঙ্কটে রোগীরা

কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে বিধ্বংসী আগুন। সকাল ৮টা নাগাদ এমসিএইচ  বিল্ডিংয়ের একতলায় ফার্মাসি কাউন্টার ও স্টোরে আগুন লাগে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের উপরেই রয়েছে মেডিসিন ও হেমাটোলজি বিভাগ। আতঙ্কে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বেরিয়ে আসেন চিকিত্সক ও হাসপাতালের কর্মীরাও। প্রায় আড়াইশো জন রোগীকে ইতিমধ্যেই সরানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে এনআরএসে স্থানান্তরিত করা হয়।   রোগীদের বাইরে বের করে আনার কাজে প্রথমে হাত লাগান স্থানীয় বাসিন্দা ও অটোচালকরা। খোলা আকাশের নীচে রাখা হয় রোগীদের। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। জানালার কাচ ভেঙে আগুনের উত্সস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। জমে থাকা ধোঁয়া বের করতে ব্যবহার করা হচ্ছে ফায়ার এক্সট্র্যাকটর। # আগুন লাগার পর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ রোগীর আত্মীয়দের। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বহু রোগী। তাঁদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে আত্মীয়দের কিছু না জানানোয় তৈরি হয়েছে উদ্বেগ। # কলকাতা মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফার্মাসি স্টোরে মজুত প্রায় আশি শতাংশ ওষুধ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। # হাসপাতাল সূত্রে খবর, এই স্টোর থেকেই হাসপাতালে ভর্তি ও আউটডোরে চিকিত্সা করাতে আসা রোগীদের ওষুধ সরবরাহ করা হয়। # প্রায় একমাসের ওষুধ মজুত করা ছিল। অগ্নিকান্ডের জেরে সেই সমস্ত ওষুধই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। # পাশাপাশি, হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় বন্ধ ন্যায্য মূল্যের ওষুধের দোকানও। ফলে বিপাকে পড়েছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। # আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন আইসিইউয়ের রোগীরা # জরুরি বিভাগে আপাতত বন্ধ নতুন রোগী দেখা

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget