এক্সপ্লোর

ভীমা-কোরেগাঁও মামলা: হবে না এসআইটি গঠন, ভারভারা সহ ৫ বিদ্বজ্জনকে মুক্তি দিল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ভারভারা রাও, সুধা ভরদ্বাজ সহ ৫ জন বিদ্বজ্জনকে মহারাষ্ট্র পুলিশের গ্রেফতার করার ঘটনায় হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, তাঁদের মুক্তি দেওয়ারও প্রশ্ন নেই। এই গ্রেফতারির তদন্তে এসআইটি বা বিশেষ তদন্তকারী দল গঠিত হবে না বলে তারা জানিয়ে দিয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ ২:১ অনুপাতে এই সমাজকর্মীদের তৎক্ষণাৎ মুক্তির দাবি খারিজ করে দিয়েছে। ৫ বিদ্বজ্জনের গৃহবন্দি থাকার মেয়াদ আরও ৪ সপ্তাহ বাড়িয়েছে শীর্ষ আদালত। এই সময়ের মধ্যে নিজেদের পছন্দমত আইনি সাহায্য নিতে পারবেন তাঁরা। ৩ জনের মধ্যে ২ বিচারপতি বলেছেন, অভিযুক্তরা ঠিক করতে পারেন না, কোন তদন্তকারী সংস্থা ঘটনার তদন্ত করবে, রাজনৈতিক মত পার্থক্যের জন্য তাঁদের যে গ্রেফতার করা হয়েছে তাও নয়। পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি এএম খানবিলকর এক মত পোষণ করলেও ভিন্ন মত প্রকাশ করেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, এই ৫ সমাজকর্মীর গ্রেফতার ভিন্ন মত দমনের চেষ্টা ছাড়া কিছু নয়, ভিন্ন মত উজ্জ্বল গণতন্ত্রেরই পরিচয়বাহী। ২৯ অগাস্ট থেকে নিজ নিজ বাসভবনে বন্দি রয়েছেন ভারভারা রাও, অরুণ ফেরেইরা, ভার্নন গঞ্জালভেস, সুধা ভরদ্বাজ ও গৌতম নাভলাখা। গত বছর ৩১ ডিসেম্বর মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁও গ্রামে হিংসা উসকে দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর রুজু ছিল। তাঁদের তৎক্ষণাৎ মুক্তি চেয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন ঐতিহাসিক রোমিলা থাপার। কিন্তু আদালত বলেছে, এই সমাজকর্মীদের ভিন্ন মতের কারণে তাঁদের গ্রেফতার করা হয়নি, তাঁদের সঙ্গে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের যোগাযোগের সুষ্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী
Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget