এক্সপ্লোর

কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়ে ধন্দে কুমারস্বামী

১৪ মাস ক্ষমতায় থাকার পর জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী মঙ্গলবার ইস্তফা দিয়েছেন

বেঙ্গালুরু: কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোট সরকারের আস্থা ভোটে হেরে যাওয়ার পর চব্বিশ ঘণ্টাও কাটেনি। সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী প্রবল হতাশা ব্যক্ত করলেন। সেই সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়েও ধন্দে তিনি। বলে দিলেন, ভবিষ্যতে কংগ্রেসের সঙ্গে জোট বাধা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। মঙ্গলবার আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি কংগ্রেস-জেডিএস জোট। ৯৯টি ভোট পেয়েছিল তারা। বিজেপি পেয়েছিল ১০৫টি ভোট। ১৪ মাস ক্ষমতায় থাকার পর জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী মঙ্গলবার ইস্তফা দিয়েছেন। বুধবার জেডিএসের পার্টি অফিসে দলীয় বৈঠকের আগে সাংবাদিকদের কুমারস্বামী বলেন, ‘ভবিষ্যতের কৌশল ঠিক করার জন্য আজ আমাদের বিধায়কদের সঙ্গে আলোচনা করলাম। আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দলের উন্নয়ন। কর্নাটকের মানুষের আস্থা অর্জন করতে হবে। ঠিক করতে হবে এখান থেকে কীভাবে এগনো যায়। আলোচনা করে দেখি।’ কংগ্রেসের সঙ্গে জোট চালিয়ে যাওয়া নিয়ে তিনি বলেছেন, ‘দেখা যাক। আমি জানি না। জানি না ভবিষ্যতে কংগ্রেস নেতাদের অবস্থান কী হবে। এখনও কিছু আলোচনা করিনি।’ বৈঠকে জেডিএস প্রধান এইচডি দেবেগৌড়াও ছিলেন। ঘটনা হচ্ছে, কংগ্রেস ও জেডিএস বরাবরই প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল। বিশেষত মহীশূর অঞ্চলে। তবে ২০১৮ সালের নির্বাচনের পর জোট বেঁধে সরকার গঠন করেছিল। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে অবশ্য কংগ্রেস ও জেডিএস – দুই দলই বিপর্যস্ত হয়েছে। কর্নাটকে মোট ২৮টি আসনের মধ্যে মাত্র একটি করে আসন পেয়েছিল দুই দল। সেই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে বসে উঠে এসেছিল যে, জোট নিয়ে দুই দলের নিচুতলার কর্মী-সমর্থকেরা খুশি নন। তারপর থেকেই দুই দলের জোটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget