এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইকের রাতে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামে কুকুরদের দূরে রেখে শত্রুর নজর এড়াতে চিতাবাঘের মল, মূত্র ছড়িয়েছিল ভারতীয় বাহিনী, জানালেন অভিযানের শীর্ষ সেনাকর্তা

পুণে: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ২০১৬-র সেপ্টেম্বরের গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার সময় চিতাবাঘের মূত্র, মল ব্যবহার করেছিল ভারতীয় সেনাবাহিনী। এই চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র নিমভোরকর, যিনি অভিযানের সময় জম্মু এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা ১৫ কোরের প্রধান ছিলেন। সেই অভিযানের প্ল্যান কষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই নিমভোরকর বলেন, কেরিয়ারের শুরুতে আমি যখন নৌসেরা সেক্টরে ব্রিগেড কমান্ডার ছিলাম, লক্ষ্য করেছিলাম যে, প্রায়ই চিতাবাঘ হামলা করে কুকুরদের ওপর। রাতে চিতাবাঘের হানার ভয়ে এলাকায় থাকত না কুকুরের দল। পাক অধিকৃত কাশ্মীরে অভিযানের ছক তৈরির সময় এটা আমাদের মাথায় রাখতে হয়েছিল যে, জওয়ানরা নিয়ন্ত্রণ রেখা পেরনোর সময় গ্রামের কুকুররা ডেকে উঠতে পারে। তাই তাঁরা যেতে যেতে চিতাবাঘের মল, মূত্র ফেলতে ফেলতে যান, যাতে রাতের অন্ধকারে তাঁদের উপস্থিতি টের পেয়ে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামের কুকুররা চিত্কার করে না ওঠে। এতে কুকুরদের ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছিল, নয়তো ওরা চেঁচিয়ে উঠলে ওপারের নিরাপত্তারক্ষী, সেনাবাহিনী টের পেয়ে যেত যে ভারতীয় সেনাবাহিনী তাদের ভূখন্ডে ঢুকেছে। পাশাপাশি ওই অভিযানের পরিকল্পনার সময় চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছিল বলেও জানান তিনি। বলেন, তত্কালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর প্ল্যান কার্যকর করতে এক সপ্তাহ সময় দিয়েছিলেন, সেইমতো আমি জওয়ানদের সঙ্গে সেই প্ল্যান শেয়ার করি, কিন্তু কোন এলাকায় হামলা করা হবে, তা গোপন রাখি। অভিযানের ঠিক আগের দিন জানানো হয়, কোথায় কোথায় অভিযান চলবে। জঙ্গি ঘাঁটির ওপর আঘাত হানে পদাতিক সেনা ও বায়ুসেনা। নিমভোরকর বলেন, রাত সাড়ে তিনটেয় আঘাত হানার সময় বাছা হয়, যাতে শত্রু শিবিরের সবচেয়ে বেশি ক্ষতি করা সম্ভব হয়। আমরা লঞ্চিং প্যাড অর্থাত্ যেখান থেকে সন্ত্রাসবাদী হামলার প্রস্তুতি নেওয়া হয়, সেখানে জঙ্গিদের ক্রিয়াকলাপের ধাঁচ পরীক্ষা করে দেখি, ওটাই আক্রমণ চালানোর একেবারে সেরা মূহূর্ত। নির্ধারিত সময়ের আগে আমাদের বাহিনী প্রতিকূল, এবড়োখেবড়ো এলাকা পেরিয়ে শত্রুবাহিনীর নজর এড়িয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। তিনটি লঞ্চিং প্যাড গুঁড়িয়ে দেয় জওয়ানরা, খতম হয় ২৯ সন্ত্রাসবাদী।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget