এক্সপ্লোর

আমেরিকা, রাশিয়া, চিনের সমগোত্রীয় হল ভারত, অ্যান্টি স্যাটেলাইট মিসাইলে ধ্বংস করা হয়েছে কৃত্রিম উপগ্রহ: মোদি

নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের মুকুটে নয়া পালক যুক্ত হল বুধবার। আমেরিকা, রাশিয়া, চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত তৈরি করল অ্যান্টি-স্যাটেলাইট (এ-স্যাট) মিসাইল বা উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বুধবার, এই বিশেষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন মোদি বলেন, ভারত আজ মহাকাশে অন্যতম শক্তি। ভারতের পক্ষে আজ গর্বের দিন। তিনি জানান, একটি গোপন অপারেশন করা হয়েছিল। যার পোশাকী নাম ছিল ‘মিশন শক্তি’। এই অভিযানে, অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রে ধ্বংস করা হয়েছে কক্ষপথে থাকা বিকল হয়ে পড়া একটি কৃত্রিম উপগ্রহকে। মাত্র তিন মিনিটে গোটা অপারেশন শেষ হয়েছে। তিনি জানান, নিচু কক্ষপথে থাকা কোনও কৃত্রিম উপগ্রহকে মিসাইল দিয়ে গুঁড়িয়ে দেওয়া সহজ নয়। ফলত, এই সাফল্য বিরল কৃতিত্ব।

মোদি জানান, এ-স্যাট মিসাইল ভারতে তৈরি হয়েছে। নতুন শক্তিশালী ভারতবর্ষ কারও বিরুদ্ধে নয়। মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিপক্ষে ভারত, এই নীতির কোনও বদল হয়নি। দেশের ১৩০ কোটি মানুষের নিরাপত্তার জন্যেই আমাদের মহাকাশ গবেষণা বলেও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, ভারতের প্রযুক্তিগত উন্নতিই মহাকাশ গবেষণার মূল মন্ত্র। আজকের সাফল্য ভবিষ্যতে ভারতকে আরও বেশি সুরক্ষিত রাখবে। আধুনিক কারিগরী কৌশল ভবিষ্যতে উন্নতির পক্ষে প্রয়োজনীয়। এমন ভারতের স্বপ্ন দেখি, যা নিজের সময়ের থেকে এগিয়ে থাকবে।

এর আগে, এদিন সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে বসেছিল নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এরপরই টুইটারে মোদি জানান, তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget