এক্সপ্লোর

লকডাউন অমান্যে আইনি ব্যবস্থা নিন, রাজ্য সরকারগুলিকে বার্তা মোদির

লকডাউন অমান্যে কড়া আইনি ব্যবস্থা নিন। রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের। অনেকেই লকডাউন মানছেন না, নিয়ম পালন করাক রাজ্যগুলি, বার্তা প্রধানমন্ত্রীর।

নয়াদিল্লি: জনতা কার্ফুতে দেশজুড়ে আম জনতার তরফে মোটামুটি ভালই মিলেছে সাড়া। কিন্তু সোমবার সকাল হতেই রাস্তায় নেমেছে মানুষ। বারবার সরকার মানুষকে ঘরবন্দি থাকার অনুরোধ জানালেও, অনেকেই বেরিয়ে পড়ছেন নিজের কাজে। নেহাত শখ করেও বহু মানুষ বাইরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলিকে এই ব্যাপারে আরও কড়া হতে বললেন প্রধানমন্ত্রী। সোমবারই দেশ জুড়ে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪০০। মৃত্যু হয়েছে ৭ জনের। তবুও বহু মানুষের নিয়ম ভাঙার প্রবণতা অশনি সংকেত দিচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলিকে বার্তা দিলেন নরেন্দ্র মোদি। লিখলেন, ‘লকডাউন অমান্যে কড়া আইনি ব্যবস্থা নিন। অনেকেই লকডাউন মানছেন না, নিয়ম পালন করাক রাজ্যগুলি’, বার্তা প্রধানমন্ত্রীর। লকডাউন অমান্য করলে হতে পারে ৬ মাসের জেল। লকডাউন অমান্যে হতে পারে এক হাজার টাকা জরিমানাও। মারণ ভাইরাসের মোকাবিলায় সোমবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ। ১৮৯৭ সালের মহামারী আইনের ২, ৩, ৪ ধারার ক্ষমতাবলে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে গোষ্ঠীসংক্রমণ ঠেকাতে ‘সার্বিক সুরক্ষা বিধিনিষেধ’ (কমপ্লিট সেফটি রেসট্রিকশন্স) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার ৬০০। আমেরিকায় একদিনে শতাধিক মৃত্যু। ইতালিতে মৃত্যু বেড়ে সাড়ে পাঁচ হাজার। বিশ্বের ১৮৯ দেশে ছড়িয়েছে সংক্রমণ।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget