এক্সপ্লোর

ইন্দোরে ট্রাফিক আইনভঙ্গের জন্য থামানোয় রাগে নিজের বাইকে আগুন আরোহীর

ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে চালান কাটতে এক বাইক আরোহীকে থামিয়ে ছিল ট্রাফিক পুলিশ। সেজন্য রাগে নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি। পুলিশ দাবি করেছে, মত্ত অবস্থায় বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি।

ইন্দোর: ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে চালান কাটতে এক বাইক আরোহীকে থামিয়ে ছিল ট্রাফিক পুলিশ। সেজন্য রাগে নিজের বাইকে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি। পুলিশ দাবি করেছে, মত্ত অবস্থায় বাইক চালাচ্ছিলেন ওই ব্যক্তি। মধ্যপ্রদেশের ইন্দোরের পরদেশীপুরা এলাকায় গতকাল রবিবার রাতে এই অদ্ভূত ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ঘটনা সম্পর্কে শহরের পুলিশ সুপার (সিএসপি) নিহিত উপাধ্যায় আজ সোমবার জানিয়েছেন যে, ট্রাফিক পুলিশ যখন রবিবার রাতে এক বাইক আরোহীকে নিয়মমাফিক চেকিংয়ের জন্য থামান, তখন ওই ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন। তাঁর কাছে বাইকের কোনও কাগজপত্রও ছিল না। উপাধ্যায় বলেছেন, কিন্তু ট্রাফিক পুলিশ চালান কাটার আগেই ওই ব্যক্তি রাগে তাঁর বাইকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। ওই ব্যক্তিকে খুঁজে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পুলিশ সুপার জানিয়েছেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে রাস্তার ধারে বাইকে আগুন জ্বলতে দেখা গিয়েছে। পুলিশকর্মী ও পথচারীদের আশেপাশে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে। ভিডিওতে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তির কথাবার্তাও শোনা গিয়েছে। তাঁদের বলতে শোনা গিয়েছে, মধ্যপ্রদেশে এখনও নয়া মোটর ভেহিকেল আইন চালুই হয়নি। এরপরও ট্রাফিক পুলিশ যানবাহন চালকদের ব্যতিব্যস্ত করে তুলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে
Chhok Bhanga 6ta : বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget