এক্সপ্লোর

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: ঠাকরে পরিবারের প্রথম সদস্য হিসেবে ভোট জিতে বাজিমাত আদিত্য ঠাকরের

কবিতা লিখতে ভালবাসেন আদিত্য। ২০০৭-এ প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই মাই থটস ইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক।

মুম্বই: ভোটের ময়দানে তিনি নতুন। কিন্তু রাজনীতিতে রয়েছেন বেশ কয়েক বছর ধরে। আর এবার নির্বাচনে নেমেই অন্যান্য প্রার্থীদের পিছনে ফেললেন শিবসেনার আদিত্য ঠাকরে। দক্ষিণ-মধ্য মুম্বইয়ের ওরলি আসন থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুরেশ মানেকে ৬৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন আদিত্য। তাঁকে জায়গা করে দিতে ওরলি আসনটি ছে়ড়ে দেন ওই কেন্দ্রের শিবসেনা বিধায়ক সুনীল শিণ্ডে। শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের নাতি আদিত্য। বাবা উদ্ধবের চেহারা ভিন্ন হলেও ঠাকুরদার সঙ্গে আদিত্যর মিল চোখে পড়ার মত। জন্ম ১৩ জুন, ১৯৯০। এখনও তিরিশে পড়েননি। শিবসেনার যুব শাখা যুব সেনার নেতৃত্বে রয়েছেন তিনি। ফুটবলেও আগ্রহ রয়েছে তাঁর, তিনি মুম্বই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। উদ্ধব ও রেশমি ঠাকরের দুই ছেলের মধ্যে আদিত্য বড়, ছোট ছেলে তেজসের রাজনীতিতে আসার ইচ্ছে নেই। আদিত্যের প্রাথমিক পড়াশোনা মুম্বইয়ের বম্বে স্কটিশ স্কুলে, তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইতিহাসে স্নাতক। আইন নিয়ে স্নাতকোত্তর করেন কেসি আইন কলেজ থেকে। এর আগে ঠাকরে পরিবারের সঙ্গে যুক্ত একজনই ভোটে লড়েন, বাল ঠাকরের ভাইপো রাজের আত্মীয় জিতেন্দ্র ঠাকরের স্ত্রী শালিনী। এ বছর লোকসভা ভোটে হেরে যান তিনি। এরপর এবার আদিত্যর ভোটে লড়া। কবিতা লিখতে ভালবাসেন আদিত্য। ২০০৭-এ প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই মাই থটস ইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। গানও লেখেন তিনি, মুক্তি পেয়েছে তাঁর গানের অ্যালবাম 'উমিদ', এতে তাঁর লেখা ৮টি গান রয়েছে। তবে নিজে সাহিত্যের সঙ্গে যুক্ত থাকলেও ২০১০-এ রোহিনটন মিস্ত্রীর বই 'সাচ আ লং জার্নি' পুড়িয়ে ফেলে বিক্ষোভে যোগ দিতে দ্বিধা হয়নি তাঁর। অভিযোগ ছিল, ওই বইয়ে ঠাকরে পরিবার ও মরাঠিদের নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। মুম্বইয়ের বিখ্যাত নাইটলাইফকে আবার চাঙ্গা করে তুলতে চান ঠাকরে পরিবারের উত্তর প্রজন্মের এই নেতা। শপিং মল ও রেস্তোঁরাগুলি সারা রাত খোলা রাখার প্রস্তাব রেখেছেন তিনি। সুধীন্দ্র কুলকার্নিকে শিবসেনা যে কালি মাখিয়েছিল, তা সমর্থন করে চিঠি চালাচালি করেছেন।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget