এক্সপ্লোর

মহারাষ্ট্রে বিজেপির সাভারকর-কার্ড ব্যর্থ হয়েছে, দাবি বীরাপ্পা মইলির

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপি বিনায়ক দামোদর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বলেছিল, দল এ ব্যাপারে উদ্যোগ নেবে। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি সাভারকরকে জাতীয়তাবাদের মুখ হিসেবে তুলে ধরেছিল।

নয়াদিল্লি: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপি বিনায়ক দামোদর সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বলেছিল, দল এ ব্যাপারে উদ্যোগ নেবে। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি সাভারকরকে জাতীয়তাবাদের মুখ হিসেবে তুলে ধরেছিল। মহারাষ্ট্রের ভোটে বিজেপি-শিবসেনা জোট সরকার গড়তে চলেছে। কিন্তু বিজেপির ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। আর তা নিয়েই বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা বীরাপ্পা মইলি। তাঁর দাবি, বিজেপির সাভারকর কার্ড ব্যর্থ হয়েছে। মহারাষ্ট্রের ভোট গণনার প্রবণতা অনুযায়ী, আসন সংখ্যার বিচারে রাজ্যের বৃহত্তম দল হতে চলেছে বিজেপি-ই। গতবারের তুলনায় আসন কমতে পারে বিজেপির। এই পরিস্থিতিতে শরিক শিবসেনা মুখ্যমন্ত্রী পদ নিয়ে দাবি তুলেছে। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথওয়ালে বলেছেন, নির্বাচনের ফলাফল অনুযায়ী, শিবসেনা দরকষাকষির ক্ষমতা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতেই মইলি বলেছেন, বিজেপির সাভারকর কার্ড কাজ করেনি। বিজেপির ইস্তেহারে সাভারকরকে ভারতরত্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বীর সাভারকরের চিন্তাভাবনা হল দেশ গঠনের ভিত্তি জাতীয়তাবাদ। তাঁরা সেই পথেই এগিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget