এক্সপ্লোর

এবার কি মহারাষ্ট্রের মসনদে বাল ঠাকরের নাতি? পরে কথা বলব, বললেন আদিত্য

ভোটের আগে থেকেই সেনা নেতৃত্ব একাধিকবার মুখ্যমন্ত্রিত্ব প্রসঙ্গ তুলেছে, খোদ উদ্ধব একবার বলেছেন, মুখ্যমন্ত্রীর আসনে কোনও শিবসৈনিকই বসবেন।

মুম্বই: ৫০-৫০ ফর্মুলার কথা তুলে ছেলে আদিত্য ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা জিইয়ে রাখলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এমনিতেই মহারাষ্ট্রে ভোটের ফলে কিং মেকার হয়ে উঠে এসেছে বালাসাহেব ঠাকরের দল। বড় শরিক বিজেপির ওপর চাপ বজায় রাখতে পারলে আগামী ৫ বছরের মধ্যে আড়াই বছর আদিত্যর কপালে মুখ্যমন্ত্রীর কুর্সি জুটে যেতেও পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। আদিত্য নিজে অবশ্য এ নিয়ে এখনই কথা বলতে চাননি। তিনিই ঠাকরে পরিবারের প্রথম সদস্য যিনি ভোটে লড়েছেন। ওরলি আসন জিতে নিয়ে উদ্ধবের বড় ছেলে বলেছেন, তিনি ভীষণ খুশি যে মানুষ তাঁকে এত বেশি ভোটে জিতিয়েছেন। তবে সম্ভাব্য মুখ্যমন্ত্রিত্বের কথা জিজ্ঞেস করলে তিনি বলেছেন, পরে কথা হবে এ নিয়ে। ভোটের আগে থেকেই সেনা নেতৃত্ব একাধিকবার মুখ্যমন্ত্রিত্ব প্রসঙ্গ তুলেছে, খোদ উদ্ধব একবার বলেছেন, মুখ্যমন্ত্রীর আসনে কোনও শিবসৈনিকই বসবেন। যদিও বিজেপি বারবার বলে এসেছে, ভোট লড়া হচ্ছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের নেতৃত্বে। আবার আদিত্যর উপ মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২৮৮ বিধানসভার মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫টি আসন, শরিক শিবসেনা ৫৬টি। রাজ্যে সরকার গঠনে জরুরি ১৪৫টি আসন, অর্থাৎ বিজেপির কাছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গড়তে সেনার হাত ধরা তাদের পক্ষে জরুরি। এই অবস্থায় তাঁর বাড়িতে এসে অমিত শাহের ৫০-৫০ ফর্মুলার প্রতিশ্রুতির কথা তুলে সেনা বুঝিয়ে দিয়েছে, ক্ষমতার চাবিকাঠি হাতে থাকার পূর্ণ সদ্ব্যবহার করবে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget