এক্সপ্লোর

মহারাষ্ট্রে ফড়ণবীশকে সরকার গড়ার আমন্ত্রণ রাজ্যপালের, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সোমবার

শনিবারই ছিল মহারাষ্ট্র বিধানসভার শেষ দিন। মধ্যরাতে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে।

মুম্বই: দেবেন্দ্র ফড়ণবীশকে সরকার গড়ার আমন্ত্রণ জানালেন মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারি। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি-র নির্বাচিত প্রতিনিধিদের নেতা দেবেন্দ্র ফড়ণবীশকে মহারাষ্ট্রে সরকার গড়তে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল।’ শনিবারই ছিল মহারাষ্ট্র বিধানসভার শেষ দিন। মধ্যরাতে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেলেও, ক্ষমতার ভাগ নিয়ে বিজেপি-শিবসেনার টানাপোড়েনের জেরে সরকার গঠন নিয়ে জটিলতার অবসান হয়নি। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ১০৫টি আসন পেয়েছে বিজেপি। কিন্তু সেটা সরকার গড়ার জন্য যথেষ্ট নয়। শিবসেনার দাবি, তাদের মুখ্যমন্ত্রী পদ দিতে হবে। এই দাবিতে অনড় উদ্ধব ঠাকরের দল। পাল্টা বিজেপি শিবিরেরও দাবি, ফড়ণবীশই মুখ্যমন্ত্রী হবেন। এই বিষয়টি নিয়ে দু’পক্ষের টানাপোড়েন অব্যাহত। এরই মধ্যে সোমবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ফড়ণবীশকে। ফলে তাঁর হাতে আর মাত্র একদিন। শিবসেনা যদি শেষপর্যন্ত বিজেপি-কে সমর্থন না করে, তাহলে মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট আরও জটিল হবে। রাজনৈতিক মহলের মতে, মহারাষ্ট্রে বেশ কয়েকটি সম্ভাবনা দেখা যাচ্ছে। ২০১৪ সালের মতো এবারও এনসিপি-র সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন করতে পারে বিজেপি। অন্যদিকে, কংগ্রেস, এনসিপি-র মতো দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে শিবসেনা। আবার কোনওপক্ষই যদি সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় বিধায়কের সমর্থন জোগাড় করতে না পারে, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। ফের বিধানসভা নির্বাচনও হতে পারে মহারাষ্ট্রে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget