এক্সপ্লোর

করোনা পরীক্ষার জন্য মহিলার গোপনাঙ্গ থেকে সোয়াব সংগ্রহ ল্যাব টেকনিশিয়ানের, তোলপাড় মহারাষ্ট্রে

নির্যাতিতার ভাই চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, করোনাভাইরাসের জন্য এমন কোনও পরীক্ষা নেই। তারপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা ও তাঁর পরিবার।

মুম্বই: মহারাষ্ট্রে এক ল্যাব টেকনিশিয়ানের কাণ্ডকারখানা তোলপাড় ফেলে দিয়েছে। ক্ষিপ্ত নারীবাদী সংগঠনগুলি। সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে। কী করেছে ওই টেকনিশিয়ান? করোনাভাইরাস পরীক্ষা করাতে আসা এক মহিলার গোপনাঙ্গ থেকে সোয়াব নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এই ঘটনাটি ঘটেছে অমরাবতীর কোভিড ট্রমা সেন্টার ল্যাবে। নির্যাতিতা মহিলা ল্যাব টেকনিশিয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। দিন কয়েক আগেই নির্যাতিতা ওই মহিলার এক সহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা দুজনে একটি মলে কাজ করতেন। তারপরই মহিলা নিজের উদ্যোগেই অমরাবতীর কোভিড ট্রমা সেন্টারে যান করোনাভাইরাস পরীক্ষার জন্য। সেখানেই ল্যাব টেকনিশিয়ান তাঁর সঙ্গে অভব্যতা করে বলে অভিযোগ তুলেছেন। নির্যাতিতা মহিলার দাবি, ওই ল্যাব টেকনিশিয়ান তাঁকে বলেছিলেন, করোনাভাইরাসের পরীক্ষার জন্য যোনিপথ থেকে সোয়াব নিতে হবে। আর তাতেই নাকি পরীক্ষার ফল নির্ভুল আসবে। বাড়ি ফিরে ভাইয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন ওই মহিলা। নির্যাতিতার ভাই চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, করোনাভাইরাসের জন্য এমন কোনও পরীক্ষা নেই। তারপরই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা ও তাঁর পরিবার। এই ঘটনা সামনে আসতেই মহারাষ্ট্রের মহিলা ও শিশুবিকাশ মন্ত্রী যশোমতী ঠাকুর নড়চড়ে বসেছেন। ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget