এক্সপ্লোর

পকেটে মাত্র ৩ টাকা, বাস স্ট্যান্ডে কুড়িয়ে পাওয়া ৪০,০০০ টাকা ফেরত দিলেন মহারাষ্ট্রের বাসিন্দা

তাঁর বক্তব্য, অন্যের টাকা নিলে জীবনে আনন্দ আসে না। তিনি শুধু এই বার্তাই দিতে চান, যে নিজের মর্যাদা রক্ষা করে, মাথা উঁচু করে বাঁচা উচিত।

সাতারা: হাতে পড়ে রয়েছে মাত্র ৩ টাকা। অথচ সামনে হাজার হাজার টাকার মালিকানাহীন নোট। এই অবস্থায় লোভ সামলানো খুব কম লোকের পক্ষেই সম্ভব। কিন্তু এমনই বিরল নজির তৈরি করলেন মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা ধানজি জগদালে। প্রকৃত মালিকের হাতে ওই টাকা তুলে দিয়েছেন তিনি। ৫৪ বছরের জগদালে ছোটখাট কাজকর্ম করে দিন গুজরান করেন। দীপাবলীর রাতে বাস স্টপে ৪০ হাজার টাকা পড়ে থাকতে দেখেন তিনি। জগদালে জানিয়েছেন, সেদিন কোনও কাজে দহিবাড়ি এলাকা যান তিনি, ফেরার জন্য আসেন বাস স্টপে। দেখেন, পড়ে রয়েছে নোটের বান্ডিল। আশপাশের লোকজনকে এ নিয়ে প্রশ্ন করতে করতে দেখতে পান, একজন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে কিছু একটা খুঁজে চলেছেন। তিনি বুঝতে পারেন, ওই টাকা আসলে কার। নোটের মালিক তাঁকে জানিয়েছেন, বান্ডিলে ৪০ হাজার টাকা ছিল। স্ত্রীর অস্ত্রোপচারের জন্য টাকা তুলেছিলেন। জগদালের সততায় অভিভূত ওই ব্যক্তি তাঁকে ১০০০ টাকা দিতে চান কিন্তু তিনি অস্বীকার করেন। শুধু ৭ টাকা চেয়ে নেন তাঁর কাছ থেকে কারণ দহিবাড়ি থেকে তাঁর গ্রাম পিঙ্গালির বাসভাড়া ১০ টাকা আর তাঁর কাছে শুধু ৩ টাকা ছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতে সাতারার বিজেপি বিধায়ক শিবেন্দ্ররাজ ভোঁসলে, প্রাক্তন সাংসদ উদয়নরাজ ভোঁসলে ও বেশ কয়েকটি সংগঠন জগদালেকে সম্মানিত করেছে। যদিও আর্থিক পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে আমেরিকা প্রবাসী সাতারার এক বাসিন্দা তাঁকে ৫ লাখ টাকা দিতে চান, জগদালে তাও প্রত্যাখ্যান করেছেন। তাঁর বক্তব্য, অন্যের টাকা নিলে জীবনে আনন্দ আসে না। তিনি শুধু এই বার্তাই দিতে চান, যে নিজের মর্যাদা রক্ষা করে, মাথা উঁচু করে বাঁচা উচিত।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget