এক্সপ্লোর

‘সম্মতি ছাড়াই পৃথিবীতে এনেছেন, সারাজীবন খাওয়াতে হবে’, বাবা-মা'র বিরুদ্ধে আদালতে যাচ্ছেন মুম্বইয়ের যুবক

মুম্বই: ‘সম্মতি’ না নিয়েই জন্ম দেওয়ায় বাবা-মার বিরুদ্ধে মামলা করতে চলেছেন মুম্বইয়ের এক যুবক। তাঁর দাবি, পৃথিবীতে আসবে কি না, সে বিষয়ে সন্তানরা কোনও সিদ্ধান্ত নিতে পারে না। তাই সারাজীবন তাদের ভরণপোষণের দায়িত্ব নেওয়া উচিত বাবা-মার। এই দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হবেন। কোন আদালতে মামলা করবেন, সেটা অবশ্য জানাননি রাফায়েল স্যামুয়েল নামে ২৭ বছর বয়সি ওই যুবক। ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন রাফায়েল। সেই ভিডিওতে তিনি দাবি করেছেন, ‘আমি চাই ভারত ও সারা বিশ্বের সবাই বুঝুক, তাদের সম্মতি ছাড়াই পৃথিবীতে আনা হয়েছে। বাবা-মার কাছে তাদের কোনও ঋণ নেই। আমরা যদি নিজেদের সম্মতি ছাড়া জন্ম নিই, তাহলে আমাদের সারাজীবন ভরণপোষণ করা উচিত। আমাদের বেঁচে থাকার জন্য টাকা দেওয়া উচিত বাবা-মার।’ রাফায়েল আরও জানিয়েছেন, ‘আমার বাবা-মা আইনজীবী। তাঁরা সবসময় আমাকে সাহায্য করেন। কিন্তু আমি জানি, আদালতে তাঁদের মতামত ভিন্ন হবে। তবে আমি যে বিষয়টি উত্থাপন করছি সেটির ব্যাপ্তি বুঝতে হবে। এর সঙ্গে জন্ম নিয়ন্ত্রণ, পরিবেশগত ভারসাম্য বজায় রাখার মতো বিষয়গুলিও যুক্ত।’ অন্যদের উদ্দেশে রাফায়েলের পরামর্শ, ‘বাবা-মার জন্য কিছু করতে না চাইলে করবে না। যদি সত্যিই কিছু করার ইচ্ছা হয়, একমাত্র তখনই করবে। সন্তানদের বিনিয়োগ বা বিমার মতো ব্যবহার করা উচিত নয় বাবা-মার।’ ইউটিউবে এই ভিডিও পোস্ট করার পাশাপাশি ফেসবুকেও একই বিষয়ে সরব হয়েছেন রাফায়েল। সেই পোস্ট দেখে অনেকে তাঁকে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। তাঁর মা কবিতা কারণাড স্যামুয়েল লিখেছেন, ‘রাফায়েল যদি যুক্তিসঙ্গতভাবে বোঝাতে পারে, কীভাবে জন্মের বিষয়ে আমরা ওর সম্মতি চাইতে পারতাম, তাহলে আমি নিজের ভুল মেনে নেব।’

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget