এক্সপ্লোর
শাহরুখের সঙ্গে দেখা করতে না পেরে নিজের ঘাড়ে ব্লেড চালালেন এক যুবক

মুম্বই: বলিউড তারকা শাহরুখ খানের বাড়ির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও তাঁর দেখা না পেয়ে হতাশ হয়ে নিজের ঘাড়ে ব্লেড চালালেন এক ব্যক্তি। তাঁর আঘাত অবশ্য গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বান্দ্রা থানার সিনিয়র ইন্সপেক্টর গিরিশ আনভকর জানিয়েছেন, শাহরুখের এই ভক্তের নাম মহম্মদ সেলিম আলাউদ্দিন। তিনি ধারাভির বাসিন্দা। শাহরুখের বাড়ির বাইরে তিন ঘণ্টা দাঁড়িয়েছিলেন আলাউদ্দিন। কিন্তু তারপরেও প্রিয় নায়কের দেখা না পেয়েই তিনি এই কাণ্ড ঘটান।
Before You Go
NCPI News: "প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে", বললেন Rachana Banerjee | ABP Ananda





















