এক্সপ্লোর

কাল হতে পারে শপথগ্রহণ, হরিয়ানায় বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত খট্টর

দিল্লি থেকে পর্যবেক্ষক হিসেবে চণ্ডীগড়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন, খট্টরকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত করা হয়েছে।

চণ্ডীগড়: মনোহরলাল খট্টর আজ চণ্ডীগড়ে বিজেপি বিধায়ক দলের বৈঠকে নেতা নির্বাচিত হলেন। আজই তাঁর রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার তৈরির দাবি পেশ করার কথা। শোনা যাচ্ছে, আগামীকাল শপথ নিতে পারে দ্বিতীয় খট্টর মন্ত্রিসভা। দিল্লি থেকে পর্যবেক্ষক হিসেবে চণ্ডীগড়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন, খট্টরকে সর্বসম্মতভাবে নেতা নির্বাচিত করা হয়েছে। বৈঠকে  অনিল জৈন তাঁর নাম প্রস্তাব করেন, তা গ্রহণ করেন বাকি বিধায়করা। দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হতে চলা খট্টরকে লাড্ডু খাওয়ান রবিশঙ্কর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রথমে পর্যবেক্ষক হিসেবে আসার কথা ছিল কিন্তু পরে ঠিক হয় রবিশঙ্করের নাম। বিজেপি-জজপা হাত মিলিয়ে সরকার গড়বে পাকা হয়ে গিয়েছে। যদিও দুষ্যন্ত চৌতালার নাম শোনা গেলেও সরকারিভাবে জজপা জানায়নি, কে উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিধায়করা সর্বসম্মতভাবে তাঁকে নেতা নির্বাচিত করায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মনোহরলাল খট্টর। যেভাবে গত ৫ বছর সরকার চলেছে, সেভাবে আগামী ৫ বছরও স্বচ্ছ, দুর্নীতিহীন প্রশাসন উপহার দেওয়ার চেষ্টা হবে বলে তিনি মন্তব্য করেছেন। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যবাসীকে। শোনা যাচ্ছে, কাল দুপুর দুটো নাগাদ শপথ গ্রহণ হবে। জজপা সভাপতি দুষ্যন্ত চৌতালার সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহের নয়াদিল্লিতে বৈঠকের পর গতকাল রাত ৯টা নাগাদ দুই দলের বোঝাপড়ার কথা ঘোষিত হয়। ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী হবেন বিজেপি সদস্য, উপ মুখ্যমন্ত্রী আসবেন জজপার থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget